Friday, April 3, 2026

কিছুটা শান্ত মণিপুর! সাত ঘণ্টার জন্য ইম্ফলের পশ্চিমে শিথিল কার্ফু

Date:

Share post:

দু’দিনের টানা হিংসাত্মক ঘটনার পর রবিবার সন্ধ্যা থেকে কিছুটা শান্ত হয়েছে মণিপুরের ইম্ফল পশ্চিম জেলা। সোমবার সাত ঘণ্টার জন্য এই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। তবে মণিপুর উপত্যকার আর এক জেলা ইম্ফল পূর্বে এখনও জারি রয়েছে কার্ফু।


আরও পড়ুনঃ শনিবার রাত থেকে নতুন করে অ*শান্ত মণিপুর, জ্বা*লিয়ে দেওয়া হল ১৫টি বাড়ি


রবিবার ইম্ফল পশ্চিমের জেলাশাসক টিএইচ কিরণকুমারের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্ফু শিথিল করা হবে জেলার সব প্রান্তে। এই সময়ের মধ্যে বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাইরে বেরোতে পারবেন। সাত ঘণ্টার জন্য খোলা থাকবে সব্জি বাজার এবং ওষুধের দোকান। এদিকে, কেন্দ্রকে শান্তিচুক্তি সংক্রান্ত আলোচনা শেষ করার জন্য চাপ দিয়ে আগামী বুধবার মিছিলের ডাক দিল নাগাদের একটি সংগঠন। এই ঘটনাকে ঘিরে নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা করছে স্থানীয় পুলিশ প্রশাসন।

প্রসঙ্গত, শনিবার রাত থেকে নতুন করে অশান্তি ছড়ায় হিংসাকবলিত মণিপুরের ইম্ফল পশ্চিম জেলায়। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, শনিবার সন্ধ্যায় উন্মত্ত জনতা লাংগল গ্রামে ঢুকে ১৫টি বাড়ি জ্বালিয়ে দেয়। এলোপাথাড়ি গুলিও ছোড়ে তারা। পায়ে গুলি লেগে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। শনিবার দুপুরের দিকে উত্তেজনা ছড়ায় ইম্ফল পূর্ব জেলাতেও। সেখানকার চেকন এলাকায় একটি বড় বাণিজ্যিক ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...