Tuesday, March 31, 2026

মৃ*ত রোগীও বেঁচে উঠেছে কোটি কোটি টাকার চিকিৎসায়!আয়ুষ্মান ভারতে ব্যাপক দুর্নীতি

Date:

Share post:

বড়সড় প্রশ্নের মুখে এবার কেন্দ্রের আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা। উপভোক্তার সংখ্যা হোক কিংবা কোটি কোটি টাকার পরিষেবা, নরেন্দ্র মোদির সাধের এই প্রকল্প নিয়ে এবার ভাঁওতাবাজির অভিযোগ উঠল। সূত্রের খবর, কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্পে ব্যাপক বেনিয়মের ধরতে পেরেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া (ক্যাগ)। আর সেই রিপোর্ট সংসদে জমা পড়তেই শুরু হয়েছে তোলপাড়।

আরও পড়ুনঃ ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আ.গুন! ক্ষতিগ্রস্থ খেলোয়াড়দের সরঞ্জাম

রিপোর্ট বলছে, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, হরিয়ানায় ‘মৃত’ রোগীরাও নাকি বেঁচে উঠে কোটি কোটি টাকার চিকিৎসা পরিষেবা নিয়েছেন। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কেরলেও দেখা গিয়েছে এমন আজব কাণ্ড! বেনিয়মের এখানেই শেষ নয়। দেশজুড়ে ১০ লক্ষের বেশি ভুতুড়ে উপভোক্তার নাম নথিভুক্ত করানো হয়েছে ভুয়ো মোবাইল নম্বর দিয়ে। কার্ড করতে আধার নম্বরেও কারচুপি করা হয়েছে। একই আধার নম্বর দিয়ে একাধিক কার্ড!


প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভুয়ো ব্যক্তিরা কোটি কোটি টাকার পরিষেবা নিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, নথিভুক্ত হাসপাতালের অপ্রতুলতা, রাজ্যগুলিকে দেওয়া বরাদ্দ পড়ে থাকার মতো তথ্যও উঠে এসেছে ক্যাগ রিপোর্টে। গোটা বিষয়টি সামনে আসতেই ‘বিরাট দুর্নীতি’ আখ্যা দিয়েছে বিরোধীরা। ক্যাগ রিপোর্ট সামনে আসতেই খুব স্বাভাবিকভাবেই ফাঁপড়ে পড়েছে কেন্দ্রের মোদি সরকার ও বিজেপি।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...