Tuesday, February 24, 2026

চন্দ্রযানের ক্যামেরায় নীল সাদা পৃথিবী! মহাকাশ থেকে এল ঝড়ের মহাসাগরের ছবি

Date:

Share post:

দু সপ্তাহেরও কম সময় হাতে আছে, তাই কিছুটা হলেও টেনশন বাড়ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) বিজ্ঞানীদের মনে। সন্তান অনেক দূরে গেলে তাঁর নিরাপত্তা নিয়ে যতটা চিন্তিত থাকেন মা-বাবা , ঠিক তেমনই অবস্থা চন্দ্রযান ৩-কে (Chandrayaan 3) কেন্দ্র করে ইসরোর (Indian Space Research Organisation) অন্দরে। যদিও মহাকাশযান তার কাজ করে চলেছে নির্বিঘ্নে। চাঁদের মাটিতে পা রাখার আগে ফের ক্যামেরা উঁচিয়ে চাঁদের কক্ষপথ থেকে আরও একবার উজ্জ্বল ও ধূসর উপগ্রহের ছবি তুলল এই যান। ধূসর চাঁদের ছবি পাঠানোর পাশাপাশি নীল সাদা পৃথিবীকেও এক ঝলক ক্যামেরা বন্দি করা হল। বেঙ্গালুরুর ISRO হেড অফিসে সেই ছবি পৌছতেই সঙ্গে সঙ্গে তা সোশ্যাল মিডিয়ায় (Social media) পোস্ট করলেন বিজ্ঞানীরা।

চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডারের তোলা ছবির মধ্যে দুটি ছবি বৃহস্পতিবার ISRO- র তরফে প্রকাশ্যে আনা হয়েছে। চাঁদের কক্ষপথে প্রবেশ করা মাত্রই মহাকাশযান প্রথম ছবি পাঠিয়েছিল। তবে এবারের ছবিতে চাঁদের বুকে বিরাজমান অডিংটন, পিথাগোরাস এবং অ্যারিস্টারকাস গহ্বর স্পষ্ট ফুটে উঠেছে। তার সঙ্গে দেখা মিলেছে ঝড়ের মহাসাগরেরও। ওশিয়ানাস প্রোসেলারামের (Oceanus Procellarum) ছবিও পাঠিয়েছে চন্দ্রযান-৩। চাঁদের পশ্চিম প্রান্তে অবস্থিত এই ঘন কালো অংশ প্রায় ৪০ লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত । বিজ্ঞানীদের অনুমান এটি চন্দ্রপৃষ্ঠে হদিশ পাওয়া বৃহত্তম সমুদ্রের স্মৃতিচিহ্ন। ISRO জানিয়েছে, চন্দ্রযান থেকে পৃথিবীর নীল-সাদা ছবিটি তুলেছে ল্যান্ডার ইমেজার ক্যামেরা (Lander Imager Camera)। চন্দ্রপৃষ্ঠের ছবিটি তুলেছে ল্যান্ডার হরাইজন্টাল ভেলোসিটি ক্যামেরা (Lander Horizontal Velocity Camera)।

উৎক্ষেপণ থেকে এখনও পর্যন্ত চন্দ্রযান নিয়ে কোনও সমস্যা হয়নি। তবে এবার টেনশন বাড়ছে। ISRO বলছে, চাঁদের মাটি ছোঁয়ার আগে, ধীরে ধীরে চাঁদের থেকে দূরত্ব কমিয়ে আনবে চন্দ্রযান-৩, যাতে ল্যান্ডার বিক্রম নিরাপদে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে পারে। এর পর ল্যান্ডার প্রপালসন মডিউলটিকে (Lander Propulsion Module) আলাদা করা হবে চন্দ্রযান-৩ থেকে। পাশাপাশি কমিয়ে আনা হবে গতি। আপাতত পালকের মতো সফট ল্যান্ডিং করানোই লক্ষ্য চন্দ্রযান-৩ মহাকাশযানের। সেন্সর বিকল হলেও, অন্যান্য যন্ত্রপাতি বিকল হলেও, ল্যান্ডার বিক্রমকে(Vikram ) নিরাপদে চাঁদের মাটিতে নামানো সম্ভব বলে জানিয়েছে ISRO। এখনও পর্যন্ত হিসেব বলছে ২৩ অগাস্ট বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটের আশেপাশে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৩। তৈরি হবে ইতিহাস।

 

 

 

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...