Wednesday, June 24, 2026

সুফিয়ানের সঙ্গে কোনও ভুল বোঝাবুঝি নেই, গোষ্ঠীকোন্দল ঢাকতেই বিজেপির অপপ্রচার: তোপ কুণালের

Date:

Share post:

নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। সেখানে ১২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ছ’টি আসন। স্বাভাবিক ভাবেই সেখানে তৃণমূলেরই প্রধান হওয়ার কথা।শেখ সুফিয়ানের জামাই হাবিবুল প্রধান নির্বাচিত হন।কিন্তু তিনি অন্য দলের সহযোগিতা নিয়ে প্রধান হয়েছেন বলে অপপ্রচার শুরু হয়।এপ্রসঙ্গে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,নন্দীগ্রামে জেলা পরিষদে ১০হাজার৪৫৭ ভোটে তৃণমূল লিড করছে। শুভেন্দুর বিজেপি বিপুল পরিমাণ ভোটে পিছিয়ে থাকার জন্য তাল জ্ঞান হারিয়েছে। মহাম্মদপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে অপপ্রচার চলছে।রটনা চলছিল অন্য দলের সমর্থনেই প্রধান হয়েছে হাবিবুল।

তার দাবি, হাবিবুলের সঙ্গে অন্য কোনও দলের কোনও সম্পর্ক নেই। কারও সহযোগিতা হাবিবুল চাননি। সম্পূর্ণ নিজেদের জোরে তৃণমূল বোর্ড গঠন করেছে।কুণাল ঘোষ বলেন, কোনও ভুল বোঝাবুঝি নেই।ওই পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান দুজনেই তৃণমূলের।

 

এদিন সুফিয়ান দাবি করেন, দেবব্রত মাইতি খুনের মিথ্যা মামলায় তাকে এবং তার জামাইকে ফাঁসিয়েছে শুভেন্দু অধিকারী। বিজেপির সঙ্গে আমার সংযোগ আছে এই অপপ্রচার করে আমার রাজনৈতিক কেরিয়ারকে নষ্ট করার একটা চক্রান্ত চলছে।তিনি বলেন, নন্দীগ্রাম আন্দোলনে কোনও গাদ্দার নেতা ছিল না আমি নেতৃত্ব দিয়েছিলাম। আদি ও নব্য বিজেপির গোষ্ঠী কোন্দল থেকে চোখ ঘোরাতেই এইসব অপপ্রচার করা হচ্ছে।

কুণাল বলেন, আগামী লোকসভায় তৃণমূল ২৫ হাজার ভোটে লিড করবে নন্দীগ্রামে। শুভেন্দু নিজে নন্দীগ্রাম সামলাতে পারছে না। মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান উপপ্রধান ছিল আছে এবং থাকবে।

 

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...