Wednesday, June 24, 2026

পছন্দের হাসপাতালেই অ.স্ত্রোপচার! কেমন আছেন সুজয়কৃষ্ণ ভদ্র?

Date:

Share post:

নিজের পছন্দের হাসপাতালেই হার্ট অপারেশন হল সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra)। শুক্রবার একবালপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার (Operation) হয়েছে বলে খবর। তবে এই মুহূর্তে তিনি কেমন আছেন তা এখনও সঠিকভাবে জানা যায়নি। স্ত্রীর মৃত্যুর পর প্যারোল শেষ করে জেলে ফেরার সময় আচমকাই অসুস্থ হয়েছিলেন নিয়োগ মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ। তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে (SSKM) ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

পরে পরীক্ষা-নিরিক্ষা করলে দেখা যায় তাঁর হৃদযন্ত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। বসানো হয় তিনটি স্টেন্ট। এরপরই আর্টারিতে ব্লকেজ পেতেই অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু এসএসকেএমে অপারেশন করাতে আপত্তি ছিল সুজয়কৃষ্ণের। তারপরই নিম্ন আদালতে তিনি আবেদন জানান, যাতে বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচারের সুযোগ দেওয়া হয়। তবে সেখানে একেবারেই ধোপে টেকেনি সুজয়কৃষ্ণের যুক্তি। এরপর আবেদন খারিজ হয়ে গেলেও নিজের দাবিতে অনড় ছিলেন তিনি। পরে হাইকোর্টে আবেদন জানান তিনি। পরে হাইকোর্টের নির্দেশেই জোকা ইএসআই-তে তৈরি মেডিক্যাল বোর্ড রিপোর্ট পেশ করে। সেখানেই দেখা যায় সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা সঙ্কটজনক।

তবে প্রথমে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণের চিকিৎসা করানোর কথা থাকলেও একবালপুরের বেসরকারি হাসপাতালেই অপারেশন করাতে চেয়েছিলেন তিনি। সেই মতো শুক্রবার ওই হাসপাতালে অপারেশন হয় তাঁর।

 

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...