Friday, April 3, 2026

মৃদু ভূমিকম্পে কাঁপল কলকাতা সহ একাধিক জেলা, কম্পনের উৎসস্থল বাংলাদেশ

Date:

Share post:

সোমবার ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়ে ভারত-বাংলাদেশের সীমাবন্তবর্তী এলাকা। কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও। তা টের পান অনেকেই। উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের একাধিক জেলাও কেঁপে ওঠে। ভারত, বাংলাদেশ ছাড়াও এই কম্পন অনুভূত হয় মায়ানমার, ভূটানের বহু জায়গায়। জানা গিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। জানা গিয়েছে বাংলাদেশের সিলেটে এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল। এদিনের ভূমিকম্পের ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতের সংখ্যাও নেই। প্রসঙ্গত, জুন মাসেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশ। তখনও বাংলাদেশের সিলেটের কাছে ভূমিকম্পের উৎসস্থল ছিল। আজ রাতে ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার নীচে ভূমিকম্প হয়েছে।

আরও পড়ুন- স্বাধীনতা দিবস উদযাপনে সেজে উঠছে কলকাতা, কড়া নিরাপত্তা শহরজুড়ে

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...