Wednesday, June 24, 2026

সুবিচারের বার্তা নিয়ে বুধবার স্বপ্নদীপের বাড়িতে যাচ্ছে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে তোলপাড় রাজ্য। মেইন হস্টেলের নবাগত আবাসিক স্বপ্নদীপ র‌্যাগিংয়ের শিকার হয়েছিল সে ব্যাপারে সকলেই নিশ্চিত। পুলিশি তদন্তেও উঠে এসেছে সেই তথ্য। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৩। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় যেমন মর্মাহত, তেমনই ক্ষুব্ধ। প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। ঘটনার পরই স্বপ্নদীপের বাবার সঙ্গে ফোনে কথাও হয়েছিল মুখ্যমন্ত্রীর। পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছিলেন তিনি।

যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপের কুণ্ডুর পরিবারের সঙ্গে আগামিকাল বুধবার দেখা করবে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামিকাল বেলা সাড়ে ১১টা নাগাদ তৃণমূল ভবন থেকে যাত্রা শুরু করবেন তাঁরা। ৫ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন ড. কাকলি ঘোষ দস্তিদার, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য. ড. শশী পাঁজা ও সায়নী ঘোষ। এই প্রতিনিধি দল স্বপ্নদীপের পরিবারের সঙ্গে দেখা করে এই বার্তা-ই দেবে যে রাজ্য সরকার ও তৃণমূল সবরকম ভাবে তাঁদের পাশে আছে। যে কোনও প্রয়োজনে সবরকম সহযোগিতা করা হবে। এই
র‌্যাগিং নামক ব্যাধির বিরুদ্ধে লড়াই চলবে। পরিবার খুব তাড়াতাড়ি সুবিচার পাবে।

এর আগে গতকাল তৃণমূল ছাত্র পরিষদের তরফে এই ঘটনার তীব্র প্রতিবাদ করে দক্ষিণাপন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট পর্যন্ত বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল শেষে একটি পথসভায় করা হয় তৃণমূলের ছাত্র সংগঠনের তরফে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...