Sunday, April 12, 2026

বাংলায় বিনিয়োগ টানতে এবার দুবাই-স্পেনে যেতে চান মুখ্যমন্ত্রী

Date:

Share post:

২১-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে থেকেই রাজ্যে শিল্পায়নে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কর্মসংস্থানে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। এবার বাংলায় বিনিয়োগ টানতে ফের বিদেশ সফরে যাচ্ছেন তিনি। নবান্ন (Nabanna) সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি দুবাই ও স্পেনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই এই বিষয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়েছে।

নবান্ন সূত্রে খবর, অনাবাসী ভারতীয় শিল্পপতি ও সেখানকার বণিক মহলকে বাংলায় আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বাংলা খনিজ ভাণ্ডারের বিষয়টিও সেখানকার বণিক মহলের সামনে তুলে ধরতে পারেন মমতা।

কেন্দ্রের অনুমোদন মিললেই সফর সূচি চূড়ান্ত হবে। দুবাইতে ২ থেকে ৩দিন থাকতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানকার বণিক মহলের সঙ্গে আলোচনার পাশাপাশি স্পেনে ৫-৬ দিনের কর্মসূচি রয়েছে। স্পেনে অনাবাসী ভারতীয় শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন মমতা। আলোচনা করবেন সেখানকার বণিক মহলগুলির সঙ্গে।

কেন্দ্রের থেকে অনুমোদন না মেলায় এর আগে মমতার বেশ কয়েকটি বিদেশ সফর বাতিল হয়। এর আগে রোমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেটা ছিল মিশনারিস অফ চারিটির আমন্ত্রণ। এবারের সফরসূচি সম্পূর্ণ রাজ্য কেন্দ্রিক। আগামী নভেম্বর মাসে রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলন। তার আগে শুধু বিদেশ সফর নয়, মহারাষ্ট্র, চেন্নাই, পাঞ্জাব সহ কয়েকটি রাজ্যে গিয়ে সেখানকার বণিক মহলের সঙ্গেও মুখ্যমন্ত্রী আলোচনা করতে পারেন বলে নবান্ন সূত্রে খবর।

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...