Saturday, April 4, 2026

অস্তিত্বহীনতায় ভুগছেন মোদি: নেহরু মেমোরিয়ালের নামবদলে তোপ কংগ্রেসের

Date:

Share post:

বদলে দেওয়া হয়েছে নেহেরু সংগ্রহশালা এবং গ্রন্থাগার এর নাম। দেশের ৭৭তম স্বাধীনতা দিবসে নেহেরু সংগ্রহশালা এবং গ্রন্থাগারের নাম আনুষ্ঠানিকভাবে বদল করে প্রধানমন্ত্রী সংগ্রহশালা ও গ্রন্থাগার সোশ্যাইটি করেছে মোদি সরকার। এই সংগ্রহশালার চেয়ারপার্সন প্রধানমন্ত্রী মোদির প্রাক্তন প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র। দেশের প্রথম প্রধানমন্ত্রীর নামে গঠিত মিউজিয়ামের নাম এভাবে বদলের ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ কংগ্রেস। নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম(Nehru Museum) এবং লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর যাদুঘর এবং গ্রন্থাগার সোসাইটি হিসাবে নামকরণের সাথে সাথেই কংগ্রেস অভিযোগ করেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) “অস্বীকার করা”, “বিকৃতকরা” “মানহানিকর” এবং “ধ্বংস” করার নিজস্ব এজেন্ডা রয়েছে। গত জুনে নেহেরু সংগ্রহশালার নাম বদল করে প্রধানমন্ত্রী সংগ্রহশালা করার সিদ্ধান্ত হয়।

জানা গিয়েছে, সিদ্ধান্ত জুনে হলেও আনুষ্ঠানিকভাবে নাম বদলের প্রক্রিয়াটি সম্পন্ন করতে বেশ কিছু নথিপত্রের কাজ বাকি ছিল। দিন কয়েক আগেই সেই প্রক্রিয়া সম্পন্ন হয়। তারপরেই স্বাধীনতা দিবসে নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কংগ্রেসের তরফে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইতিহাস মুছে ফেলার অভিযোগ তোলা হয়েছে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, “আজ থেকে একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান নতুন নাম পেল। বিশ্ববিখ্যাত নেহেরু সংগ্রহশালা ও গ্রন্থাগারের নাম বদলে করা হল প্রধানমন্ত্রী সংগ্রহশালা ও গ্রন্থাগার। আমাদের প্রথম এবং সবচেয়ে বেশিদিন কাজ করা প্রধানমন্ত্রী সম্পর্ক এলেই প্রধানমন্ত্রী নিরাপত্তাহীনতায় ভোগেন। তাঁর উদ্দেশ্য হল অস্বীকার করা, বিকৃত করা। তিনি নেহেরুকে অসম্মান এবং বিকৃত করছেন। যদিও এসব করে তিনি স্বাধীনতা সংগ্রামে নেহেরুর অবদান অস্বীকার করতে পারবেন না এবং গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক এবং ভারত রাষ্ট্রের উদারতার ভিত্তি স্থাপনের কৃতিত্ব কেড়ে নিতে পারবেন না।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...