Wednesday, April 1, 2026

কলকাতা বইমেলা এগিয়ে এলো! কবে থেকে শুরু জানাল গিল্ড

Date:

Share post:

এগিয়ে এলো আন্তর্জাতিক কলকাতা বইমেলার (Kolkata Book Fair) দিন। আগামী বছর কলকাতা বুক ফেয়ার শুরু হবে ১৮ জানুয়ারি। ঘোষণা করল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। ৪৭ তম International Kolkata Book Fair ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। তার আগে সব প্রকাশনা সংস্থাদের আবেদন গ্রহণের জন্যও তারিখ প্রকাশ করল গিল্ড।

আগামী বছর কিছুটা আগেই শুরু হচ্ছে কলকাতা বইমেলা। তার আগে অংশগ্রহণকারীদের থেকে আবেদন গ্রহণ শুরু হল। স্টল নেওয়ার জন্য ৩১ অগাস্ট সন্ধে ৬টা পর্যন্ত আবেদন করা হবে। প্রকাশনা সংস্থা, লিটল ম্যাগাজিনের প্রকাশক, পুস্তক বিক্রেতা এই মেলায় অংশ করতে পারবেন।

আগামী বছর ৪৭তম বইমেলায় থিম কান্ট্রি ব্রিটেন। সামনের বার বইমেলায় প্রকাশনার সংস্থার স্টলের সংখ্যা বাড়তে পারে বলে সূত্রের খবর। এ বছর বইমেলায় প্রায় ৯০০টি রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনীর স্টল ছিল। ২০২৩-এ কলকাতা বইমেলায় বই বিক্রির সেই অঙ্ক প্রায় ২৬ কোটি। এটি সর্বকালীন রেকর্ড বলে দাবি গিল্ডের। এবারের বইমেলা নিয়ে সেই কারণেই আশাবাদী প্রকাশকরা।

k

 

Related articles

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রাম যাচ্ছেন মমতা

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার (Helicopter)। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে মুর্শিদাবাদের...