Saturday, May 16, 2026

যাদবপুরকাণ্ডে একইদিনে গ্রেফ.তার মোট ৬

Date:

Share post:

বয়ানে অসঙ্গতির জেরে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। এইনিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল নয় জন।পুলিশ সূত্রের খবর, রাতভর জিজ্ঞাসাবাদের পর প্রথমে চারজনকে গ্রেফতার ও দুজনকে আটক করা হয়। পরে এই দুই পড়ুয়াকেও গ্রেফতার করে পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকেরা।বুধবার মোট ছ’জন ধৃতকে আদালতে তোলা হবে। ধৃতদের পুলিশ হেফাজতের জন্য আবেদন করা হবে বলে খবর।

আরও পড়ুনঃযাদবপুরে ছাত্র মৃ*ত্যুর তদন্তে এবার লালবাজারে তলব ডিন অব স্টুডেন্টস, রেজিস্ট্রারকে

ধৃত মহম্মদ আরিফ আদতে জম্মুর বাসিন্দা। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া। থাকতেন যাদবপুরের প্রধান ছাত্রাবাসে। আসিফ আফজল আনসারি যাদবপুরের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া। বাড়ি পশ্চিম বর্ধমানে। উত্তর ২৪ পরগনার বাসিন্দা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া অঙ্কন সরকার। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার বাসিন্দা অসিত সর্দার যাদবপুরের সংস্কৃতের প্রাক্তন পড়ুয়া। প্রাক্তন ছাত্র সপ্তক কামিল্যা এবং সুমন নস্কর— এই ছ’জনকে পুলিশ গ্রেফতার করেছে। এদের মধ্যে অসিত, সপ্তক এবং সুমন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। বাকিরা বর্তমান পড়ুয়া।
পুলিশ সূত্রে খবর, অসিতকে কুলতলি, সপ্তককে এগরা এবং সুমনকে মন্দিরবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।ঘটনার পর থেকেই পলাতক ছিল তারা।

Related articles

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...