Saturday, March 28, 2026

দিল্লি দা*ঙ্গা মা*মলায় ধৃ*ত ৩ জনকেই বেকসুর খা*লাস আদালতের

Date:

Share post:

২০২০ সালে দিল্লি দাঙ্গা মামলার (Delhi riots case) শুনানিতে আজ তিন অভিযুক্তকে বেকসুর খালাস করল আদালত। পাশাপাশি তদন্তের ঘটনায় পুলিশের (Delhi Police) ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেছেন বিচারক। এই মামলায় তাঁর পর্যবেক্ষণ যে পুলিশ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কারচুপির চেষ্টা করেছে। এখানেই শেষ নয় পূর্ব নির্ধারিত, যান্ত্রিক এবং ভ্রান্ত পদ্ধতিতে চার্জশিট দাখিল করা হয়েছে। এরপর সবদিক বিচার করে ধৃতদের অব্যাহতি দিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)।

২০২০ সালে একটি দাঙ্গার মামলায় আকিল আহমেদ, রহিস খান এবং ইরশাদকে গ্রেফতার করা হয়েছিল। এঁদের বিরুদ্ধে মারাত্মক অস্ত্র দিয়ে দাঙ্গা, সরকারি আদেশ অমান্য করা, অগ্নিসংযোগ , অপরাধমূলক ষড়যন্ত্র করার অপরাধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮ , ১৪৯, ১৮৮, ৪৩৬, ১২০ বি ধারায় মামলা করেছিল পুলিশ। এদিন অতিরিক্ত দায়রা বিচারক পুলস্ত্য প্রমাচালা বলেন, মামলার চার্জশিটে উল্লেখ করা প্রয়োজন যে রিপোর্ট করা ঘটনাগুলির ক্ষেত্রে সঠিকভাবে এবং সম্পূর্ণরূপে তদন্ত করা হয়নি এবং অভিযোগপত্রগুলি পূর্বনির্ধারিত, যান্ত্রিক এবং ভুল পদ্ধতিতে দাখিল করা হয়েছিল। প্রাথমিক ভুল ধামাচাপা দেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ করার কারণেই এই খালাসের আদেশ দেওয়া হয় বলে বিচারক জানান।

 

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...