Monday, April 6, 2026

ম.র্মান্তিক দু.র্ঘটনা! লাদাখে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সেনার গাড়ি, মৃ.ত্যু ৯ জওয়ানের

Date:

Share post:

কনভয় নিয়ে যাওয়ার লাদাখে ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারালেন ভারতীয় সেনার এক আধিকারিক ও আট জওয়ান। শনিবার লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারির কাছে পিছলে খাদে পড়ে যায় ভারতীয় সেনার একটি গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা এক জুনিয়র কমিশন অফিসার (জেসিও) ও আট জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় সেনার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

সেনার তরফে জানানো হয়েছে, লেহ্ থেকে ১৫০ কিলোমিটার দূরের কিয়ারিতে এই দুর্ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে দুর্ঘটনা ঘটে। মোট পাঁচটি গাড়ির ট্রাকের কনভয় এগোচ্ছিল। সেই সময়ই রাস্তায় একটি ট্রাকের চাকা পিছলে যায়। সোজা নদীতে গিয়ে পড়ে। জানা গিয়েছে, কিয়ারিতে ঢোকার ৭ কিলোমিটার আগেই রাস্তা ছিল পিচ্ছিল। তার জেরেই গাড়ি গিয়ে পড়ে নয়ানজুলিতে বলে প্রাথমিক অনুমান। যে কনভয়টি নদীতে পড়ে গিয়েছে, তাতে ১০ জন জওয়ান ছিলেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে। এখনও উদ্ধারকার্য চলছে।

আরও পড়ুন- তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন জামাই, ফিরহাদ বললেন “পরজীবী”

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...