Wednesday, June 24, 2026

AIFF-এর নয়া উদ‍্যোগ,অক্টোবরে ভারতে আসছেন আর্সেন ওয়েঙ্গার

Date:

Share post:

অক্টোবর মাসে ভারতে আসছেন কিংবদন্তি ফুটবল কোচ তথা ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গার। এদিন এমনটাই জানান হল এআইএফএফ-এর পক্ষ থেকে। ফিফা এবং এআইএফএফ-এর যৌথ উদ্যোগে অনুর্ধ্ব-১৩ ছেলে এবং মেয়েদের একটি নতুন অ্যাকাডেমি খোলা হবে। সেই অ্যাকাডেমি উদ্বোধনেই অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসছেন ওয়েঙ্গার।

এদিন এই নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে এবং সচিব সাঝি প্রভাকরণ  ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গার বৈঠকে বসেন। সেই বৈঠকে ছিলেন, ফিফার টেকনিক্যাল ডিরেক্টর স্টিভ মার্টিন এবং ফিফার হাই-পারফর্ম্যান্স প্রোগ্রামের প্রধান উলফ স্কট, ফিফা। এই বৈঠক শেষে এআইএফএফ সভাপতি কল‍্যাণ চৌবে বলেন,” আমি অত্যন্ত গর্বের সঙ্গে জানাতে চাই যে ভারতে একটি অ‍্যাকাডেমি হতে চলেছে।ফিফার সঙ্গে যৌথ ভাবে স্টেট-অফ-দ্য-আর্ট সেন্ট্রালাইজড অ্যাকাডেমি আনতে চলেছে। যেখানে আর্সেন ওয়েঙ্গার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। ভারতে ভবিষ্যতের তারকা তুলে আনার জন্য তাঁর অভিজ্ঞতা সাহায্য করবে।”

 

আরও পড়ুন:এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দেখতে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জয় শাহকে

 

 

II

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...