Friday, April 3, 2026

প্রাথমিকে নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

প্রাথমিক স্কুলে নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় সিবিআই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি পর্যবেক্ষণে বলেছিলেন, প্রয়োজনে সিবিআই ৩৪৪ জন প্রাথমিক শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সিবিআইয়ের কাছ থেকে এই তদন্ত সংক্রান্ত রিপোর্টও তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মামলাতেই স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত।

নিয়োগ মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের গিয়েছিল রাজ্য সরকার।রাজ্যের যুক্তি ছিল, নিয়োগ দুর্নীতি নিয়ে এমনিতেই তদন্ত করছে সিবিআই। সেক্ষেত্রে নতুন করে নিয়োগ মামলায় সিবিআই তদন্তের কিসের প্রয়োজন?

এই মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি পিএস নরসিমহার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আপাতত হাইকোর্টের নির্দেশ স্থগিত রাখা হচ্ছে। মামলাটিতে মূল মামলাকারীদের আইনজীবী উপস্থিত ছিলেন না। তাই আদালত রাজ্যকে নির্দেশ জানিয়েছে, এ বিষয়ে মূল মামলাকারীদের নোটিশ দিতে হবে।

নিয়োগ মামলায় এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ধৃত মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের সেই জিজ্ঞাসাবাদের ভিডিওর রেকর্ড আদালতে পেশ করার নির্দেশও দেওয়া হয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে আবেদন করেন মানিক। হাইকোর্টের সেই নির্দেশের ওপরও স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এর পর বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই।শুধুমাত্র তাই নয়, সেই নির্দেশের ভিত্তিতে সোমবারেই হুগলির ৩০ জন প্রাথমিক শিক্ষককে নিজাম প্যালেসে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...