Monday, April 6, 2026

বিরল প্রজাতির দিলীপকে চাঁদে পাঠানো হোক! মোক্ষম খোঁ.চা কুণালের

Date:

Share post:

দিলীপ ঘোষ বিরল প্রজাতির প্রাণী। তাঁকে চাঁদে পাঠিয়ে দেওয়া উচিত। যাদবপুর নিয়ে বিজেপি (BJP) সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্তব্যের প্রেক্ষিতে তীব্র কটাক্ষ তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। দলে কোনও পদে না থাকায় দিলীপ এখন উল্টোপাল্টা বলছেন বলে মত কুণালের।

কী বলেছেন দিলীপ ঘোষ? দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, “এমন বিশৃঙ্খলা চলা উচিত কি? যেখানে এই রকমের সন্ত্রাসবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, সমাজবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, আমরা বুট দিয়ে থেঁতলে দিয়েছি। যান জেএনইউ বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখে আসুন। ওখানেও আজাদি আজাদি করা হতো। সবাইকে আজাদ করে দেওয়া হয়েছে। আজ ওখানে লেনিন, মাও সে তুং নেই। বিবেকানন্দের মূর্তি দাঁড়িয়ে রয়েছে। এই সরকার যেদিন যাবে, সেদিন যাদবপুরে বিবেকানন্দের স্ট্যাচু আর ভারত মাতাজির জয় স্লোগান হবে। কাশ্মীর ঠান্ডা করে দিয়েছি, কোথায় যাদবপুর!‌”

এই মন্তব্য প্রসঙ্গে সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোক্ষম খোঁচা দেন কুণাল ঘোষ। তিনি বলেন, “দিলীপ ঘোষ বিজেপিতে এক বিরল প্রজাতির প্রাণী। তাঁকে এখানে না রেখে উচিত ছিল চন্দ্রযানে করে চাঁদে পাঠিয়ে দেওয়া। উনি ওখান থেকে বিভিন্ন রকম খবর দিতেন” কুণালের মতে, দলীয় রাজনীতিতে সব পদ হারিয়ে এখন উল্টোপাল্টা বকছেন দিলীপ ঘোষ। রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা! তাঁর কথার কোনও যৌক্তিকতা নেই। এরপরেই তৃণমূল মুখপাত্র বলেন, “মহাকাশে মানুষ পাঠানোর আগে বিভিন্ন ধরনের প্রাণীদের পাঠানো হয়। সেক্ষেত্রে চাঁদে দিলীপ ঘোষকে পাঠিয়ে দেওয়া উচিত। ওনার এখানে থেকে আর কাজ নেই। ওনাকে চন্দ্রযানে করে চাঁদে পাঠিয়ে দেওয়া হোক।”

আরও পড়ুন- “নৃ.শংস-অ.ত্যাচারী বাম-অতিবাম ছাত্র সংসদ”, যাদবপুরে মৃ.ত পড়ুয়ার পরিবারের পাশে টিএমসিপি

 

 

 

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...