Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চোট সারিয়ে দলে ফিরলেন শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুল, দলে নতুন মুখ তিলক ভর্মা। রিজার্ভ ক্রিকেটার হিসাবে দলে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে।

২) শ্রেয়স ফিট হলেও, এখনও পুরোপুরি ফিট নন রাহুল। তবে কেন এশিয়া কাপের দলে নেওয়া হল কে এল রাহুলকে? আর এই নিয়ে এবার মুখ খুললেন প্রধান নির্বাচক অজিত আগারকার। বলেন,” হ্যাঁ, কে এল রাহুলের ফিটনেস নিয়ে একটু সমস্যা রয়েছে। আশা করছি প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে যাবে।

৩) এশিয়া কাপে বল হাতে দেখা যেতে পারে বিরাট-রোহিতকেও, সাংবাদিক সম্মেলনে বললেন স্বয়ং ভারত অধিনায়ক। রোহিত বলেন, আশা করছি রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিশ্বকাপের ম্যাচে কয়েক ওভার করে হাত ঘোরাতে পারবে।”

৪) আজ এএফসি কাপের প্লে-অফে ম‍্যাচে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ ঢাকা আবাহনী। শেষ ম্যাচে মাছিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারিয়েছিল জুয়ান ফেরান্দোর দল। তবে সেসব নিয়ে ভাবতে নারজ বাগান কোচ। বরং নতুনভাবে মাঠে নামতে চান তারা।

৫) এশিয়া কাপে দলে মিডল অর্ডারের দায়িত্ব কে সামলাবেন? প্রশ্ন শুনেই বিরক্ত রোহিত। বললেন, দলে এমন ক্রিকেটার দরকার নেই যে শুধু এক জায়গাতেই ব্যাট করতে পারে।

আরও পড়ুন:এশিয়া কাপে বল হাতে দেখা যেতে পারে বিরাট-রোহিতকেও, সাংবাদিক সম্মেলনে বললেন স্বয়ং ভারত অধিনায়ক

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...