Wednesday, June 24, 2026

বঙ্গ বিজেপি নেতারা দম থাকলে বলুন বঙ্গভঙ্গ নিয়ে তারা একমত, তোপ কুণালের

Date:

Share post:

বিজেপি তরফ থেকে বঙ্গভঙ্গের যে দাবি ফের জানানো হয়েছে তার তীব্র বিরোধিতা করছে তৃণমূল । জানালেন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, এটা বিজেপির চক্রান্ত। এটা বিজেপি বলতে চায় যে বাংলাকে ভাগ করতে হবে। আমরা বলছি, পাহাড় থেকে সাগর অটুট বাংলা, এক বাংলা , ঐক্যের বাংলা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যেভাবে বাংলা এগিয়ে যাচ্ছে , তাতে মানুষ খুশি। তারই বহিঃপ্রকাশ এবারের পঞ্চায়েত নির্বাচনে দেখা গিয়েছে।
এর থেকে বোঝা যায়, বাংলার মানুষ বঙ্গভঙ্গের এই মনোভাবকে প্রত্যাখ্যান করছেন। যারা উত্তরবঙ্গ,কোচবিহার ভাঙ্গার কথা বলছেন তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন।

কুণালের চ্যালেঞ্জ , বিজেপি নেতাদের যদি ক্ষমতা থাকে তবে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বলুন না, যে তারা অনন্ত মহারাজের বক্তব্যের সঙ্গে একমত।
কুণালের চ্যালেঞ্জ, বিজেপি নেতারা মুখে এক কথা বলেন আর তলে তলে বাংলাকে ভাগ করার কথা বলে যাচ্ছেন। এটা একটা বৃহৎ ষড়যন্ত্র। এর সঙ্গে একাধিক কেন্দ্রীয় এজেন্সিকে যুক্ত করা হয়েছে।
যাদবপুর কাণ্ডে ১০০% দায়ী রাজ্যপাল, শিক্ষামন্ত্রীর এই মন্তব্যকে একেবারে সঠিক বলে স্পষ্ট জানিয়েছেন তৃণমূল মুখপাত্র।
রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে কুণাল বলেন, শুভেন্দু তো বাংলাটা বুঝতে পারে না। শিক্ষামন্ত্রী একবারও বলেননি ‍্যাগিং করাটা সঠিক। তাই এসব মনগড়া কথা বলে নাটক করে কোনও লাভ নেই।

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...