Saturday, April 4, 2026

বিএসএফ-র গু.লিতে ঝাঁ.ঝরা বাংলাদেশি যুবক! মালদহে উ.ত্তেজনা

Date:

Share post:

বিএসএফের (BSF) গুলিতে ফের মৃত্যু হল এক বাংলাদেশির (Bangladeshi)। মালদহের কালিয়াচকের (Maldah) ঘটনা। স্থানীয় ও বিএসএফ সূত্রে খবর, মঙ্গলবার রাতে কালিয়াচক থানার নওদা এলাকায় বিএসএফ-র ৭০ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা অন্যান্য দিনের মতো সীমান্তে নজরদারি চালাচ্ছিলেন। বিএসএফ সূত্রে খবর, গভীর রাতে তাঁরা ডিউটি চলাকালীন দেখতে পান কয়েকজন যুবক কাঁটা তার পেরিয়ে ওপার থেকে এপারে প্রবেশ করছেন। রুটিন মাফিক তাঁদেরকে থামার জন্য সতর্ক করা হলেও লাভের লাভ হয়নি। এরপরই কর্মরত ভারতীয় সীমান্তরক্ষীরা গুলি চালালে একজনের বুকে গুলি লাগে। বাকি দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ।

মঙ্গলবার রাতেই কর্মরত জওয়ানরা মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে এখনও পর্যন্ত ওই সন্দেহভাজন বাংলাদেশির নাম পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করছে স্থানীয় পুলিশ ও বিএসএফ। বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছ়ড়িয়ে পড়ে এলাকায়।

বিএসএফ সূত্রে খবর, এখনও সীমান্তে পাচারকারিরা সমানভাবে সক্রিয়। সেকারণেই আরও কড়াকড়ি হচ্ছে নজরদারি। বেগতিক কিছু দেখলেই কড়া পদক্ষেপ করছেন বিএসএফ জওয়ানরা।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...