Saturday, April 4, 2026

মহানগরীতে ডে*ঙ্গি আক্রা*ন্তের মৃ*ত্যু!

Date:

Share post:

ডেঙ্গিতে (Dengue)আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ১৩ বছরের নাবালকের। কলকাতার এক বেসরকারি হাসপাতালে বুধবার ভোর রাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। জানা যাচ্ছে মৃত নাবালক নিউ আলিপুরের (New Alipore) বাসিন্দা। এই নিয়ে গত দু মাসে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যার মধ্যে কলকাতা পুর এলাকার বাসিন্দা ৩ জন। স্বাস্থ্যভবন (Swasthya Bhawan)বলছে চলতি বছর এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই।

রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নিয়ে বেশ চিন্তায় চিকিৎসকেরা। যদিও প্রশাসনের তরফে করা দৃষ্টি দেওয়া হয়েছে যাতে কোথাও জল না জমে। বারবার পুরসভার তরফে সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মশা বাহিত রোগের প্রকোপ বাড়ছে। গত সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের নিরিখে প্রথম ৫-এ রয়েছে কলকাতা।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...