Saturday, March 14, 2026

পিছিয়ে পড়েও দুরন্ত লড়াই! কার্লসেনকে রুখে দিয়ে ড্র করলেন প্রজ্ঞানন্দ

Date:

Share post:

দাবা বিশ্বকাপ ফাইনালের প্রথম রাউন্ডে সময়ের নিরিখে পিছিয়ে পড়েছিলেন ভারতের বিস্ময় দাবাড়ু আর প্রজ্ঞানন্দ। তার পরেও ফিরে এসে খেলা ড্র করলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে। দাবা বিশ্বকাপ ফাইনালের প্রথম ক্লাসিক্যাল গেম ড্র হওয়ায় দুই প্রতিপক্ষই একই জায়গায় রয়েছেন। বুধবার হবে দ্বিতীয় ক্লাসিক্যাল গেম। সেটিও যদি ড্র হয় তাহলে ম্যাচের ফয়সালা হবে টাইব্রেকারে।

মঙ্গলবার ফাইনালে প্রথম দিন সাদা ঘুঁটি নিয়ে শুরু করেন প্রজ্ঞানন্দ। ইংলিশ কিংস ভ্যারিয়েশনে শুরু করেন ১৮ বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টার। প্রথম দিকে চাল দিতে দেরি করছিলেন কার্লসেন। একটি চাল দিতে প্রায় ২৮ মিনিট নেন প্রজ্ঞা। কার্লসেন তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারতীয় তরুণের উপর চাপ বাড়াতে থাকেন। সময়ের নিরিখে তাই পিছিয়ে পড়েছিলেন প্রজ্ঞা। ফাইনালের দুই প্রতিযোগীই নিজেদের কুইন (রানি) হারান। কিন্তু চাপে পড়েও ভুল করেননি প্রজ্ঞা। প্রথম রাউন্ড ড্রয়ের দিকেই এগোতে থাকে। শেষ পর্যন্ত ৩৫ চালের পর ড্রয়ের সিদ্ধান্ত নেন প্রজ্ঞা ও কার্লসেন। বুধবার দ্বিতীয় ক্লাসিক্যাল গেম। সেখানে সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করবেন কার্লসেন। ফলে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে বাড়তি সুবিধা পাবেন বিশ্বসেরা গ্র্যান্ডমাস্টার। তবে প্রজ্ঞাও দেখিয়েছেন, কঠিন পরিস্থিতিতেও ফিরতে পারেন। এর আগে কার্লসেনকে হারানোর অভিজ্ঞতাও রয়েছে ভারতের বিস্ময় দাবাড়ুর। তাই শেষ পর্যন্ত কে বাজিমাত করেন, সেটাই দেখার।

এদিকে, প্রজ্ঞার বাবা রমেশবাবু বলেছেন, ছেলের পারফরম্যান্সে আমরা খুব খুশি। এই জায়গায় পৌঁছতে হলে অনেক বাধা টপকাতে হয়। প্রজ্ঞা সেটা করেছে। প্রতিদিন ছেলের সঙ্গে একবার ফোনে কথা বলেন বাবা। আর প্রজ্ঞার মা বাকুতে ছেলের সঙ্গেই রয়েছেন।

আরও পড়ুন- মোদি সরকারের সাফল্যের খতিয়ান: সবই ‘পুরনো তথ্য’, ক.টাক্ষ তৃণমূলের

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...