Wednesday, June 24, 2026

আইএ.স যোগে নাশ.কতার ষড়.যন্ত্র, NIA আদালতে সাজা ঘোষণা ২ জঙ্গি.র

Date:

Share post:

ইসলামিক স্টেট(IS) জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে ভারতে তহবিল সংগ্রহ ও নাশকতামূলক কার্যকলাপ চালানোর অপরাধে দুই জঙ্গিকে দোষী সাব্যস্ত ও সাজা ঘোষণা করল এনআইএ আদালত(NIA Court)। দোষী ওই দুই আইএস জঙ্গির নাম আবদুল্লা বাসিত এবং আব্দুল কাদির। দু’জনকেই ৫ বছরের সাজা ঘোষণা করেছে বিশেষ আদালত।

২০১৮ সালের ১২ অগাস্ট আব্দুল্লা ও আব্দুলকে গ্রেফতার করে এনআইএ। এশিয়ার বৃহত্তম জঙ্গিগোষ্ঠী আইএসের আবুধাবি মডিউলের সঙ্গে সরাসরি যুক্ত ছিল এই দুই জন। এই মর্মে চার্কশিটও পেশ করা হয়। তদন্তকারীদের দাবি, দিল্লির বাসিন্দা ওই দুই জঙ্গি ভারতে নাশকতা ছড়ানোর চক্রান্তে জড়িত ছিল এবং ভারতীয় মুসলিম যুবকদের আইএসে যোগ দেওয়ার জন্য মগজ ধোলাইয়ের কাজ করত। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমস্ত প্রমাণের ভিত্তিতে ওই দুই জঙ্গির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানা গিয়েছে। দোষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এবং বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছিল তদন্তকারী সংস্থা। তাতেই দোষী সাব্যস্ত দুই জনকে পাঁচ বছরের জেলের পাশাপাশি দু’হাজার টাকা করে জরিমানা করেছে এনআইএ আদালত।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...