Friday, June 26, 2026

সাপের ছো.বল খাওয়া শিশুকে কলার ভেলায় ভাসিয়ে দিলেন বাবা-মা!

Date:

Share post:

বুধবার চাঁদে পা রেখেছে ভারত। যেটা বিশ্ব পারেনি সেটা ভারতবর্ষ করে দেখিয়েছে। বিজ্ঞান আজ কতটা উন্নত শিখরে পৌঁছে যেতে পারে তার প্রমাণ দিয়েছে ISRO এর চন্দ্রযান ৩ মিশন। অথচ গর্বিত সেই দেশের অহংকারের আলোর নীচে এখনও কুসংস্কারের অন্ধকার জট পাকিয়ে আছে। যেদিন উচ্ছ্বাসে আবেগে ভাসছিল দেশ, সেদিনই সাপের ছোবল (Kid died after bitten by snake) খাওয়া শিশুকে কলার ভেলায় ভাসিয়ে দিলেন মা-বাবা। প্রাণ ফিরে আসবে অলৌকিক ক্ষমতায় ,এই অন্ধবিশ্বাস ফেরাল মনসামঙ্গলের স্মৃতি কথা।

কাকদ্বীপের (Kakdwip) প্রসাদপুরে আড়াই বছরের শিশুকে মঙ্গলবার রাতে ভাত খাওয়ানোর সময় তরকারি ফুরিয়ে যাওয়ায় বাচ্চাকে ঘরে রেখে রান্নাঘরে গিয়েছিলেন মা। এর মধ্যেই বিষধর সাপ ছোবল মারে শিশুকে। সময় নষ্ট না করেই দ্রুত বাবা-মা প্রতিবেশীদের ডেকে নিয়ে ছোটেন কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Kakdwip super speciality hospital)। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। এরপরেই মৃতদেহ তুলে দেওয়া হয় পরিজনদের হাতে। তারপরই ঘটলো সেই কুসংস্কারের অবিশ্বাস্য কান্ড।বুধবার সকালে মৃত শিশুকন্যার দেহ কলার ভেলায় মুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেন তাঁরা। আশা ছিল এভাবেই মেয়ে যদি প্রাণ ফিরে পায়। বৃহস্পতিবার এই ঘটনা প্রকাশ্যে হারউড পয়েন্ট থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...