Friday, June 26, 2026

চাল দিয়ে আইফেল টাওয়ার, হাওড়া ব্রিজ! অবিশ্বাস্য কান্ড রিষড়ার তপনের

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

মানুষ চাইলে সব অসম্ভবকেই সম্ভব করতে পারে। হুগলি জেলার রিষড়ার (Rishra , Hooghly)জী স্ট্রিটের বাসিন্দা তপন বন্দোপাধ্যায় (Tapan Banerjee) সেটাই যেন প্রমাণ করে দেখালেন। শিল্পমনস্ক এই মানুষটি ছোট থেকে শিল্পকর্মের উপর বিশেষ নজর দিতেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তপন নতুন কিছু করার চিন্তাভাবনা শুরু করেন।এরপর সূক্ষ্ম চালের দানা দিয়ে তাতে আঠা লাগিয়ে একের পর এক অনিন্দ্য সুন্দর কারুকার্য সমৃদ্ধ শিল্পকলা ফুটে উঠেছে তাঁর সৃষ্টির মাধ্যমে। ইতিমধ্যেই চাল দিয়ে প্যারিসের আইফেল টাওয়ার যেমন বানিয়েছেন, তেমনি বানিয়েছেন ভারতের পার্লামেন্ট হাউস, লন্ডন ব্রিজ, তাজমহল, সোফা সেট। চাল দিয়ে তৈরি মডেল তাঁর নিপুন হাতে জীবন্ত হয়ে উঠেছে।

শিল্পী মানেই তার মধ্যে থাকবে উদ্বোধনী ক্ষমতা। কিন্তু সেই মতো শিল্পী তাঁর কাজের মূল্য পান কি? তপন বন্দ্যোপাধ্যায় বলছেন সংসার চালাবার অর্থ যোগাড় করতে হিমশিম খেতে হয়। তিনি ছুতোরের কাজ করে সংসার চালান কিন্তু মনের ভেতরে এই ধরণের শিল্প সৃষ্টির তাগিদ অনুভব করেন। ইতিমধ্যে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতি যেমন পেয়েছেন তার সঙ্গে বিভিন্ন জায়গায় নানা প্রদর্শনীতে তাঁর এই শিল্পকর্ম স্থান পেয়েছে। দূরদর্শনেও তিনি প্রোগ্রাম করেছেন। তবে স্বীকৃতি মিললেও আক্ষেপ মেটেনি। তিনি বলছেন এই শিল্পের বিকাশ ঘটানো প্রয়োজন আর তার সাথে ছোট ছোট বাচ্চারাও যাতে এই দিকে আগ্রহী হয় তার জন্য মা-বাবাকেও নজর দিতে হবে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...