Saturday, April 4, 2026

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণদানের সমস্যা মেটাতে ব্যাঙ্কের সঙ্গে দ্রুত আলোচনার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য ঋণ দেওয়ার ক্ষেত্রে একাংশের ব্যাঙ্কের অনীহা ও টালবাহানা করছে। সম্প্রতি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতরে একাধিক অভিযোগ জমা পড়েছে। অভিযুক্ত ব্যাঙ্কের সঙ্গে তৃণমূল স্তরে আলোচনা করে সমস্যা মেটাতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

অভিযোগ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বেসরকারি ব্যাঙ্কের শাখায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা অনুমোদন পত্র নিয়ে যাওয়ার পরেও তারা ঋণের টাকা দিতে চাইছে না, টালবাহানা করছে। এ ব্যাপারে দ্রুত সমাধানের জন্য মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Harikrishna Dwibedi) নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব, জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। জেলাশাসকদের কাছে জানতে চান, ঠিক কোথায় সমস্যা হচ্ছে? অধিকাংশ জেলাশাসক বলেন, ডকুমেন্টেশন নিয়ে সমস্যা করছে ব্যাঙ্ক। ছাত্রছাত্রীদের ঋণ দেওয়ার আগে তাদের পারিবারিক আয়, আয়ের উৎস ইত্যাদি জানতে চাইছে। অর্থাৎ অভিভাবকদের সিভিল স্কোরজানতে চাইছে। তা পর্যাপ্ত না হলে ঋণ দেওয়া হবে না বলে জানিয়ে দিচ্ছে। না হলে ঝুলিয়ে রাখছে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, ছাত্রছাত্রীরা যে পরিমাণ ঋণ চাইছে তা না দিয়ে তার একটা শতাংশ অনুমোদন করছে।

ধরা যাক, কেউ ঋণ চাইছে ৫ লক্ষ টাকা। তাঁকে ১ লক্ষ টাকা অনুমোদন করছে। সামগ্রিকভাবে জেলাশাসকদের থেকে এই অভিযোগ শোনার পর মুখ্যসচিব জানিয়েছেন, “যারা ঋণ পাচ্ছে না, তাদের আপনারা ডাকুন। কী সমস্যা তা জানতে চান। তার পর ব্যাঙ্ক বা তাদের শাখার সঙ্গে কথা বলুন। দরকার হলে তাদেরও ডেকে পাঠান। তার পর কেস ধরে ধরে তা নিষ্পত্তি করার বন্দোবস্ত করুন।“

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...