Friday, April 3, 2026

ক্রিকেটে প্রথম লাল কার্ড দেখে অনন্য নজির গড়লেন সুনীল নারিন

Date:

Share post:

চলতি বছর থেকেই ফুটবলের মতন ক্রিকেটেও শুরু হয়েছে রেড কার্ডের প্রচলন। আর ক্রিকেটে প্রথম রেড কার্ড দেখলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের ক্রিকেটার সুনীল নারিন। চলতি মরশুম থেকে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে শাস্তি হিসাবে লাল কার্ড দেখানোর নিয়ম চালু হয়েছে। আর সেক্ষেত্রে প্রথম ক্রিকেটার হিসাবে লাল কার্ড দেখে অনন্য নজির গড়লেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার। স্লো ওভার রেটের চূড়ান্ত শাস্তি হিসেবে এবছর সিপিএলে লাল কার্ডের প্রচলন করে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে খেলতে নামে ত্রিনাবাগো নাইট রাইডার্স। সেই ম‍্যাচে নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা পূর্ণ করতে পারেনি ত্রিনাবাগো নাইট রাইডার্স। ২০তম ওভার শুরুর আগে স্লো ওভার-রেটের দায়ে পড়ায় তাদের একজন ক্রিকেটারকে লাল-কার্ড দেখিয়ে মাঠের বাইরে বার করে দেন আম্পায়ার। এক্ষেত্রে দলের অধিনায়ককে ঠিক করতে হয় কে যাবেন মাঠের বাইরে। অধিনায়ক পোলার্ড শেষ ওভারে সুনীল নারিনের নাম নেন। তারপরে নারিনকে লাল কার্ড দেখান আম্পায়ার। তাঁকে মাঠের বাইরে যেতে হয়। শেষ ওভারে ১০ জন ফিল্ডার নিয়ে খেলতে হয় নাইটদের। তবে সুনীল মাঠের বাইরে গেলেও, তিনি আগেই তাঁর বোলিং কোটার ৪ ওভার পূর্ণ করেছিলেন।

এবারের ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে নতুন নিয়ম অনুযায়ী, স্লো ওভার-রেটের তৃতীয় তথা চূড়ান্ত শাস্তি হিসেবে লাল-কার্ড ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন:চোট সারিয়ে ভারতীয় দলে ফিরে কী বললেন শ্রেয়াস?

 

 

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...