Saturday, April 4, 2026

মহিলাকে গণধর্ষ.ণ বিজেপি নেতা সহ চারজনের, অভিযোগ অস্বীকার করেও দলীয় পদ থেকে ইস্তফা নেতার

Date:

Share post:

এক মহিলাকে বিবস্ত্র করে তাঁকে গণধর্ষণ করলেন বিজেপি নেতা সহ চার জন। এখানেই শেষ নয়, মহিলার কন্যাকেও যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। এই ঘটনায় বিজেপি নেতা এবং আরও তিন জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে রাজস্থান পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা।

আরও পড়ুনঃ তৃণমূল নেতাকে বোমা মারার ঘটনায় NIA গ্রে.ফতার করে বাবাকে! দত্তপুকুরকাণ্ডে মৃ.ত্যু ছেলের, কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে প্রশ্ন
ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে রাজস্থানের পালিতে। নির্যাতিতার অভিযোগ, এক মাস আগে জমি সংক্রান্ত বিষয়ে বিজেপি নেতা মোহন জাঠের সঙ্গে দেখা করেছিলেন তিনি। সেই সময় মহেশ ছন্দক নামে এক ব্যবসায়ী এবং আরও দুই মহিলা ঘটনাস্থলে ছিলেন। অভিযোগ, সেখানে মহিলাকে গণধর্ষণ করা হয়। মহিলার নাবালিকা কন্যাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ।

এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। সোজত থানার সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি জানান তাঁরা। এই ঘটনায় কেবলমাত্র ‘আইওয়াশ’ এর জন্য দলীয় পদ থেকে ইস্তফা দেন বিজেপি নেতা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...