Saturday, April 4, 2026

খানাকুলে বিজেপির গু*ণ্ডামির অভি*যোগ, রণ*ক্ষেত্র এলাকা

Date:

Share post:

রণক্ষেত্র হুগলির খানাকুল (Khanakul, Hooghly)। অরন্ডা গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনের পর থেকেই অশান্তি চলছিল। এদিন বিজেপি (BJP)কর্মী সমর্থকদের আক্রমণে ভাঙলো পুলিশের গাডই, আক্রান্ত হলো পুলিশকর্মীরাও । আগুন লাগানো হলো পঞ্চায়েত অফিসে (Panchayet Office)।গত ১০ অগাস্ট তিনজন জয়ী তৃণমূলের সদস্যকে বিজেপি নিজেদের দলে যোগদান করিয়ে বোর্ড গঠন করে। এর একদিন পরে বিজেপিতে যোগদানকারী তৃণমূল প্রার্থীরা তৃণমূল দলে ফিরে আসে। এরপর থেকেই এলাকার দখল রাখার চেষ্টায় অশান্তির সৃষ্টি করছিল বিজেপি, এমন অভিযোগ ওঠে। এরপর আজ পঞ্চায়েত সমিতির স্থায়ী বোর্ড গঠনকে কেন্দ্র করে সকাল থেকেই পঞ্চায়েতের সামনে ভিড় জমাতে থাকেন বিজেপি দলের কর্মী সমর্থকরা। পুলিশ প্রথমে তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরাতে গেলে বচসা শুরু হয়। এরপর পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে পুলিশকে লাঠি চার্জ করতেই হয়। এরপর বিজেপির তরফে শুরু হয় শুরু হয় ইট বৃষ্টি। বেশ কিছু পুলিশকর্মী আহত হন। বাইকে ও পঞ্চায়েত অফিসে আগুন লাগানো হয়। ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...