Saturday, April 4, 2026

প্যাচপ্যাচে ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী, কবে বৃষ্টির দেখা মিলবে?

Date:

Share post:

কমছে বৃষ্টি। ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। আগামী কয়েকদিন এমনই গুমোট গরমে হাঁসফাঁস করতে হবে রাজ্যবাসীকে। তবে বৃহস্পতিবারের পরে বদলাতে পারে আবহাওয়া। তবে এই কদিন মুষলধারে বৃষ্টির সম্ভাবনা কম। হাল্কা-মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলের এলাকাগুলিতে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। পাহাড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুনঃ সাতসকালে হলদিয়ায় ট্রাকের ধাক্কা পথচারীদের, পিষ্ট হয়ে মৃ*ত্যু ২ জনের, আ*হত ২
হাওয়া অফিস জানিয়েছে, লক্ষদ্বীপ ও কেরল সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে তামিলনাড়ু হয়ে কোমোরিন এলাকা পর্যন্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে।এর জেরে । রাজ্যে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় প্যাচপ্যাচে ভ্যাপসা গরম বাড়বে।
দক্ষিণবঙ্গে এখন গরম বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায় মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণের জেলাগুলিতে।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...