Saturday, April 4, 2026

প্রাথমিকের চাকরি নিয়ে পর্ষদ সভাপতির বক্তব্যকেই সমর্থন শিক্ষামন্ত্রীর!

Date:

Share post:

রাজ্য সরকার (Government of West Bengal) যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনাতে আগ্রহী। কিন্তু নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয় আদালতের বিচারাধীন থাকায় সমস্যা তৈরি হচ্ছে। রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Board)যে চাকরি দেওয়ার বিষয়ে শুরু থেকেই আগ্রহী, তা বৃহস্পতিবার স্পষ্ট করলেন গৌতম পাল (Goutam Paul)। কিন্তু সর্বোচ্চ আদালতের (SC) ছাড়পত্র না পাওয়া পর্যন্ত প্রাথমিকের চাকরি সম্ভব নয়। এদিন পর্ষদ সভাপতির বক্তব্যকে সমর্থন করেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

প্রাথমিক টেটের ২০১৪ এবং ২০১৭ সালের পরীক্ষার ব্যাচের চাকরিপ্রার্থীরা নিজেদের মধ্যেই আইনি লড়াইয়ে নেমেছেন। যার ফলে বারবার নিয়োগ সংক্রান্ত জটিলতায় আটকে যেতে হচ্ছে পর্ষদ এবং রাজ্য সরকারকে, এমনটাই জানান গৌতম পাল।প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির বক্তব্য সমর্থন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন,”সুপ্রিম কোর্টের কারণে আমরা আটকে রয়েছি। শীর্ষ আদালতের নির্দেশ আসার পরেই পদক্ষেপ করা হবে।”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...