Monday, April 13, 2026

‘এক ডাকে অভিষেক’-এ ফোন, প্রাণ বাঁচাল একরত্তির

Date:

Share post:

হাওড়ার উলুবেড়িয়ায় (Uluberia) খেলতে খেলতে হারের লকেট গিলে ফেলেছিল এক শিশু। এমন পরিস্থিতিতে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন শিশুটির বাড়ির লোকেরা। তড়িঘড়ি শিশুটিকে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া হাসপাতালে। কিন্তু পরিস্থিতি জটিল দেখে এসএসকেএমে (SSKM) রেফার করা হয়।

একইসঙ্গে স্থানীয় এক যুব নেতার সাহায্যে বাড়ির লোকেরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে ফোন করে সাহায্য প্রার্থনা করেন। ফোন পেয়েই শিশুকে ভর্তি করতে এগিয়ে আসেন অভিষেকের অফিসের কর্মীরা। শিশুটিকে এসএসকেএমে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই , আইসিইউ বেড, আর্থিক সাহায্য এবং যাবতীয় ব্যবস্থা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীরা।

চিকিৎসরা পর সুস্থ অবস্থায় মায়ের কোলে ফিরে গিয়েছেন শিশুটি। ওই শিশুর মা জানান, বিপদে পড়ে হাওড়া জেলার যুব নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। ওই নেতা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যোগাযোগ করেন। তারাই সমস্ত চিকিৎসার ব্যবস্থা করেন। এখন আমার শিশুটি সুস্থ রয়েছে। সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শিশুটির পরিবারের লোকেরা।

 

 

 

 

Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...