Monday, April 13, 2026

শ্যালককে খু.নের অভিযোগ, রান্নাঘরে দে.হ লুকোলেন যুবক !

Date:

Share post:

দিনের পর দিন নিজের স্ত্রীকে তাঁর ভাইয়ের কাছে হেনস্থার শিকার হতে দেখে মাথা ঠিক রাখতে পারেননি অভিযুক্ত শফিক আহমেদ শেখ(Shafiq Ahmed Sheikh)। তিনি বলছেন এই বিষয়ে শ্যালককে বারবার সতর্ক করার পরও সেই নাবালক কিশোরের স্বভাবের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। অবশেষে রাগের বশে ১৭ বছরের ঈশ্বর পুত্রান (Ishan Putran) নামের ওই কিশোরকে ভারী লোহার বস্তু দিয়ে পিটিয়ে নৃশংসভাবে খুন করেন তিনি। এরপর ধরা পড়ার ভয়ে দেহ টুকরো টুকরো করে কেটে রান্নাঘরে লুকিয়ে রাখেন। পুলিশের জেরার মুখে সব কথা স্বীকার করেছেন অভিযুক্ত।

মুম্বইয়ের (Mumbai) চেম্বুরে ঘটেছে নৃশংস ঘটনা।পুলিশ জানিয়েছে, শফিকের শ্বশুরের পালিত পুত্র ঈশ্বর। দিন দুই নিখোঁজ থাকায় ছেলের সন্ধানে শফিকের বাড়িতে খোঁজ করতে আসেন তাঁর শ্বশুর। জামাইয়ের আচরণ সন্দেহজনক লাগায় সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তিনি। এরপর অভিযুক্তকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করতেই ভেঙে পড়েন শফিক। তিনি বলেন, তাঁর স্ত্রীকে লাগাতার হেনস্থা করতেন ওই শ্যালক। বারবার বারণ করা সত্ত্বেও কাজ হয়নি। তাই রাগের বশেই তিনি খুন করেন। এরপরই তাঁকে গ্রেফতার করে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

 

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...