Saturday, April 4, 2026

ভাদ্রের ‘ভ্যাপসা’ গরমে ‘গলদঘর্ম’ বঙ্গবাসী! কবে বৃষ্টি?

Date:

Share post:

ভাদ্রের ভ্যাপসা গরমে নাকাল বঙ্গবাসী। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি দেখাই মিলছে না দক্ষিণবঙ্গে। এই পরিস্থিতি আর কতদিন চলবে? না, আর অপেক্ষা নয়। শীঘ্রই মিলবে মুক্তি। শুক্রবারই স্বস্তির বৃষ্টি হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তেই বদলাবে আবহাওয়া। যদিও ভারী বৃষ্টির কোনও আভাস এখনও মেলেনি।

আরও পড়ুনঃ এবার চব্বিশের জন্য ‘খেলা হবে’-র নতুন স্লোগান আনলেন দেবাংশু
উত্তর বঙ্গোপসাগরে ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বিহার থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হচ্ছে। এদিকে হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। সেই অক্ষরেখার পূর্বের অংশ শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে। যার ফলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। তবে তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরেই থাকবে। অন্যদিকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এই আবহাওয়াই বজায় থাকবে দক্ষিণেও।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রা স্বাভাবিকের ২-৩ ডিগ্রি বেশিই থাকবে। সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও অনেকটাই বাড়বে। তবে আবহাওয়া বদলাবে শুক্রবার বিকেলের পর থেকে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯১ শতাংশ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...