Sunday, May 17, 2026

মুখেই নারী নিরাপত্তার বুলি! ফের ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে চরম হে.নস্থার শিকার মহিলা

Date:

Share post:

ফের সংবাদ শিরোনামে উঠে এল ডবল ইঞ্জিন সরকার পরিচালিত রাজ্য মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) রাজ্যে এবার চরম হেনস্থার শিকার হলেন এক মহিলা। মধ্যপ্রদেশের সাগরের ঘটনা। আর এমন খবর সামনে আসতেই মুখ পুড়েছে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে। তবে শুধুমাত্র মধ্যপ্রদেশ নয়, বিগত কয়েক মাস ধরে মণিপুর সহ একাধিক ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে মহিলাদের উপর চরম অত্যাচারের ঘটনা সামনে এসেছে। ফের মহিলাদের উপর আক্রমণের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। আর ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পুলিশ সূত্রে খবর, গত ১২ অগাস্ট মধ্যপ্রদেশের সাগরের একটি দোকানের সামনে চার মাসের সন্তানকে নিয়ে বসে ছিলেন ওই মহিলা। তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন দোকানের মালিক। কিন্তু মহিলা সরতে না চাওয়ায় তাঁর উপর চড়াও হন ওই দোকানের মালিক। তাঁর সঙ্গে সামিল হন আশেপাশে থাকা আরও কয়েকজন দোকানিও। এরপরই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। তবে এদিন কেউই হামলাকীরাদের বাধা দেওয়ার এতটুকু আগ্রহ দেখাননি। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সরকারের চূড়ান্ত ব্যর্থতা ঢাকতে হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে তৎপর হয় পুলিশ।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলাকে রাস্তায় ফেলে হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ছেড়ে দেওয়ার জন্য বারবার কাকুতিমিনতি করলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে আরও বেশ কয়েক জন এসে মহিলার উপর চড়াও হন। তাঁর মুখে লাথি মারার পাশাপাশি রড দিয়েও মহিলাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর তিনি যন্ত্রণায় কাতর হয়ে উঠলেও মেলেনি রেহাই। তাঁকে আবারও সজোরে চড় মারার ছবি সামনে আসে। তবে এদিন মহিলাকে যখন বেধড়ক মারধর করা হচ্ছিল, কয়েক হাত দূরেই রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল তাঁরই চার মাসের সন্তান। সেই শিশুটির দিকে কারও খেয়াল ছিল না। উল্টে মহিলাকে মারধর করতে সকলেই ব্যস্ত হয়ে পড়েছিলেন। এদিনের পুরো ঘটনার ভিডিও মোবাইলবন্দী করেন অনেকেই। ইতিমধ্যে ঘটনাস্থল চিহ্নিত করে কয়েক জন অভিযুক্তকে গ্রেফতার করেছে সাগর থানার পুলিশ।

 

 

 

 

 

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...