Friday, June 26, 2026

রাজ্যপালের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

এবার রাজ্যপালের ভূমিকা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখনই ক্ষোভ উগরে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । শিক্ষক দিবসে পড়ুয়াদের আরও সংবেদনশীল হওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছেন উনি।”

তিনি বলেন, “এভাবে শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। রাজ্যপালের উচিত আলোচনায় বসা। উনি শিক্ষা ব্যবস্থার ক্ষতি করে চলেছেন।” এরপরই অধ্যক্ষ বলেন, তামিলনাড়ুতে এই কারণে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হয়েছিল। আমাদের এখানেও প্রস্তাব আসছে শুনছি।”

শুধু এখানেই থেমে থাকেননি বিধানসভার স্পিকার। এদিন বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল যাদবপুর ছাত্রমৃত্যু প্রসঙ্গ। বললেন, ছাত্রদের ও শিক্ষকদের উচিত আরও সংবেদনশীল হওয়া। তাঁর জিজ্ঞাসা, সিসিটিভি নিয়ে এত আপত্তি কীসের? সিসিটিভি তো সব জায়গায় লাগানো হচ্ছে আজকাল। তাহলে ক্যাম্পাসে সিসিটিভি নিয়ে এত জটিলতা কেন?

 

 

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...