Sunday, June 14, 2026

কল্যাণীতে রেললাইনের ধারে নিখোঁজ পুলিশকর্মীর দেহ উদ্ধার! তদন্তে পুলিশ

Date:

Share post:

রাতে বাড়ি থেকে বেরোনোর পর আর খোঁজ মেলেনি। রাতে কল্যাণীতে রেললাইনের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় নিখোঁজ পুলিশ কর্মীর দেহ উদ্ধার হয়। পুলিশকর্মীর এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খুন না আত্মহত্যা? ওই পুলিশকর্মীর রহস্যমৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুনঃ‘চুমু-কাণ্ডে’র ঘটনায় বিপাকে রুবিয়ালেস,মামলা করলেন বিশ্বকাপজয়ী ফুটবলার হেনি হেরমোসো

জানা গেছে, ওই পুলিশ কর্মীর নাম ইসরাফিল সাহাজি। ওই পুলিশ কর্মীর বাড়ি নদিয়ারই মদনপুর জঙ্গলের গ্রামে। তিনি ব্যারাকপুরে সেকেন্ড ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। কল্যাণীর হাউসিং পুলিশ কোয়ার্টারে সস্ত্রীক থাকতেন ওই পুলিশকর্মী। তাঁর মৃত্যুর খবর আসতেই পরিবারে শোকের ছায়া নামে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে আর তাঁর খোঁজ মিলছিল না।এরপর রাতে রেললাইনের ধারে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে রেল পুলিশ।
ইসরাফিল সাহাজি আত্মহত্যা করেছেন, মানতে নারাজ তাঁর পরিবারের লোকজন। এরপর থেকেই পুলিশকর্মীর মৃত্যু ঘিরে রহস্য ঘনিয়েছে এলাকায়। কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।

 

Related articles

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...