Tuesday, April 7, 2026

শিশিরের গাড়িতে হামলা: খেজুরিতে বোর্ড গঠনে কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব আদালতের

Date:

Share post:

খেজুরি(Khejuri) পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে অশান্তি ও সাংসদ শিশির অধিকারীর(Sisir Adhikari) গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। শুক্রবার সেই মামলায় শুনানিতে খেজুরিতে বোর্ড গঠনে কেন্দ্রীয় বাহিনী নেওয়ার প্রস্তাব দিল আদালত(High Court)। এবিষয়ে আদালতের পর্যবেক্ষণ, পুলিশ থাকা সত্ত্বেও এই ধরণের অশান্তি দুর্ভাগ্যজনক। বোর্ড গঠনে ভোটাভুটির সময় প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর(Central Force) সাহায্য নিতে হবে বলে পুলিশকে জানায় আদালত।

গত ৫ সেপ্টেম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠকে কেন্দ্র তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ হয় খেজুরি-২-এ। বিডিও-র দফতরকে কেন্দ্র করে বোমা ছোড়ারও অভিযোগ ওঠে। ঘটনায় বিডিও আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেও শান্তি ফেরেনি। কাঁথির সাংসদ শিশির অধিকারী ভোট দিতে গেলে উত্তেজনা বাড়ে। বোমাবাজি, হাতাহাতিতে ভোট মুলতুবি হয়ে যায়। বিডিও অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় শিশির অধিকারীর গাড়ি লক্ষ্য করেও ইট ছোড়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপি প্রার্থী খুকুমণি বেরা। শুক্রবার এই মামলা শুনানিতে আদালত রাজ্যের কাছে জানতে চায়, ওই দিন নজরদারিতে কত পুলিশ ছিল? জবাবে রাজ্য বলে প্রায় ২৫০ পুলিশকর্মী ছিল। আদালত রাজ্যকে জিজ্ঞাসা করে এত পুলিশ থাকা সত্বেও কেন আশান্তি আটকানো গেল না। রাজ্য জানায় ভোট চলার সময় বিডিও অফিসে অশান্তি হয়। তাই পুলিশের কিছু করার ছিল না। এরপর বিচারপতি তার পর্যবেক্ষণে বলেন, ‘এত পুলিশ থাকলেও যদি অশান্তি হয় তবে এটা তো খুবই দুর্ভাগ্যজনক।’

পাশাপাশি রাজ্য আদালতকে জানায়, সে দিনের আশন্তির ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ২টি এফআইআর দায়ের হয়েছে। সাংসদের গাড়িতে হামলার অভিযোগের ভিত্তিতেও একটি এফআইআর দায়ের হয়েছে। সব শুনে আদালত নির্দেশ দেয়, পঞ্চায়েত বোর্ড গঠনের সময় আরও বেশি পুলিশ মোতায়েন করতে হবে। ভোটাভুটির সময় প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হবে পুলিশকে। এর সঙ্গে যে তিনটি এফআইআর দায়ের হয়েছে, সেগুলির তদন্ত পুলিশ সুপারকে করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিডিও অফিস নয়, জেলাশাসকের দফতরে বোর্ড গঠনের কাজ করতে হবে বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। যদিও কবে বোর্ড গঠন হবে তা ঠিক হয়।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...