Friday, June 26, 2026

যাদবপুরে মৃ.ত পড়ুয়াকে যৌ.ন হে.নস্থা! অ.ভিযুক্ত ১২ জনের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের

Date:

Share post:

আগেই খুন ও র‍্যাগিংয়ের ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। এবার যাদবপুরে (Jadavpur University) ছাত্রের রহস্যমৃত্যুর (Student Death) ঘটনায় পকসো (POCSO) ধারা যোগ করল কলকাতা পুলিশ (Kolkata police)। ধৃত ১২ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২ নম্বর ধারায় পকসো আইনে মামলা দায়ের করা হল। পাশাপাশি আদালতের নির্দেশে ধৃতেরা সকলেই ১১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকবেন বলে খবর। সূত্রের খবর, মৃত পড়ুয়াকে গেঞ্জি খুলিয়ে যৌন হেনস্থা করার প্রমাণ মিলেছে। তারপরই এই পকসো আইনের ধারায় নতুন মামলার দায়ের করা হয়। শুক্রবার পকসো ধারা সংযুক্ত করার আবেদন জানানো হয় আলিপুর আদালতে। সেই আবেদন এদিন মঞ্জুর করে আদালত। তারপরই ধৃত ১২ জন ছাত্রের বিরুদ্ধে চলা মামলায় পকসো ধারা যোগ করা হয় বলে খবর। ১১ সেপ্টেম্বর সকলকে পকসো কোর্টে তোলা হবে বলে খবর।

গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন প্রথম বর্ষের ছাত্র। ওই ছাত্র নাবালক ছিলেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের হস্টেলের নীচে বিবস্ত্র অবস্থায় পড়েছিলেন ওই ছাত্র। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, হস্টেলের একটি ঘরে তাঁকে বিবস্ত্র করানো হয়েছিল। এদিকে ছাত্রমৃত্যুর ঘটনার কিনারা করতে তৎপর পুলিশ। ওই ছাত্রকে বাধ্য করা হয়েছিল কী না? আদতে ওইদিন ঠিক কী ঘটেছিল, তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ। এমন পরিস্থিতিতে পকসো ধারা যোগ করল পুলিশ।

যাদবপুরে ছাত্রের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা সকলেই সেই রাতে হস্টেলে ছিলেন বলে খবর। অনেকে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেও হস্টেলে থেকেও গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...