Friday, April 3, 2026

জলে ভাসল‌ জি-২০ সম্মেলনের সভাস্থল, কটাক্ষ বিরোধীদের

Date:

Share post:

জলে ভাসল রাজধানী দিল্লি । বৃষ্টির দাপটে জল থইথই প্রগতি ময়দান চত্বর। জি-২০ সম্মেলনের হাই প্রোফাইল সভাস্থল ভারত মণ্ডপম বাদ গেল না। বৃষ্টির জলে ভাসা ভারত মণ্ডপমের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেসের কটাক্ষ “উন্নয়ন সাঁতার কাটছে”।

রবিবার সকালে আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগেই ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক চরমে। একদিনের বৃষ্টিতেই জি-২০ সম্মেলনের জন্য তৈরি ভারত মণ্ডপমে জলে থইথই করছে।” যদিও গেরুয়া শিবির প্রকাশ্যে আসা ভিডিও নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, শনিবার রাতে দিল্লিতে বৃষ্টি হলেও তাতে এই পরিস্থিতি তৈরি হয়নি। পুরনো ছবি তুলে ধরে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বিরোধীরা।
অভিযোগ এনেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। তিনি লেখেন, “বৃষ্টির ফলে আজ জি-২০ শীর্ষ সম্মেলনের সভাস্থল প্লাবিত। চার হাজার কোটি টাকা খরচ করার পর এই হল পরিকাঠামোর অবস্থা? জি-২০ তহবিলের এই চার হাজার কোটি টাকার কত টাকা আত্মসাৎ করেছে মোদি সরকার?”

 

 

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...