Friday, April 3, 2026

বৃহস্পতি থেকে লাগাতার শিল্প-বাণিজ্য বৈঠক, মাদ্রিদ পৌঁছলেন মমতা

Date:

Share post:

 

কুণাল ঘোষ

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

 

মাদ্রিদ: বিদেশি লগ্নি টানাই লক্ষ্য। সেই কর্মসূচিতে বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদ পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ভারতীয় সময় বিকেল ৫টা নাগাদ মাদ্রিদের বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। এদিন আর কোনও কর্মসূচি নেই তাঁর। বৃহস্পতিবার থেকে শুরু হবে একের পর এক শিল্প-বাণিজ্য বৈঠক।

বৃহস্পতিবার বিকেলে স্পেনের ফুটবল দল ‘লা- লিগা’র প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠক রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Bandopadhyay)। বৈঠকে থাকার কথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। লন্ডন থেকে মাদ্রিদ আসছেন মহারাজ। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী মোহনবাগানের দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের রূপক সাহা এবং মহামেডানের ইশতিয়াক আহমেদ। বৈঠকে তাঁরাও উপস্থিত থাকবেন। বাংলার ফুটবলের আধুনিকীকরণের লক্ষ্যে এই বৈঠক। লা-লিগার সঙ্গে রাজ্য সরকারের একটি মউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: দক্ষিণেশ্বরে এবার শ্রীরামকৃষ্ণ মন্দির! ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রেসিডেন্ট মহারাজ

প্রথমে দুবাই, তারপর স্পেন (Spain), সেখান থেকে আবার দুবাই হয়ে কলকাতা। BGBS-কে সামনে রেখে বিদেশের শিল্পপতিদের বাংলায় ডেকে আনার লক্ষ্যেই সফর বাংলার মুখ্যমন্ত্রীর।

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...