Monday, April 13, 2026

শুটিংয়ে ফাঁকে মায়ের সঙ্গে ‘কোয়ালিটি টাইম’, মূর্তি নদীতে টলিউড ‘প্রধান’ দেব!

Date:

Share post:

গত কয়েক বছরে নিজেকে আমূল বদলে ফেলেছেন সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব (Dev)। একদিকে রাজনৈতিক দায়িত্ব সামলাচ্ছেন, অন্যদিকে নিজের ফিল্মি ক্যারিয়ারে প্রযোজক হিসেবে একের পর এক সফল বাংলা ছবি উপহার দিচ্ছেন টলিউড(Tollywood )বক্স অফিসকে। কিন্তু কাজের নেশায় ডুবে থাকা ছেলেটার ‘প্রধান’ প্রায়োরিটি তাঁর পরিবার। তাই উত্তরবঙ্গের শুটিংয়ের(North Bengal Shooting) ফাঁকেও মায়ের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে এতটুকু ভুল হল না দেবের। ‘টনিক’ জুটির প্রত্যাবর্তন হতে আর মাত্র মাস তিনেক বাকি। উত্তরবঙ্গে জোরকদমে চলছে ‘প্রধান’ সিনেমার শুটিং। ডুয়ার্সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। কিন্তু গায়ে জ্বর নিয়ে ক্যামেরার সামনে একের পর এক শট দিয়ে গেছেন অবলীলায়। ‘কিশমিশ’ ছবির শুটিংয়েও দার্জিলিংয়ে বাবা গুরুপদ অধিকারীকে নিয়ে গিয়েছিলেন। এবার ডুয়ার্সের শুটিংয়ে মা মৌসুমী অধিকারীকে (Mousumi Adhikari) নিয়ে গেলেন দেব। আর সেখানেই মা ছেলের স্পেশাল মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল।

টলিপাড়ার ‘ বাঘাযতীন’ মায়ের সঙ্গে মূর্তি নদীর জলে পা ভেজালেন। মা মৌসুমীও সুপারস্টার ছেলেকে জড়িয়ে হাসিমুখে পোজ দিলেন। দুজনে মিলে জমিয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিলেন। ওদিকে অবশ্য ততক্ষণে হুলস্থুল কান্ড হয়ে গেছে। ছবির শুটিং এর মাঝে পেল্লাই অজগর সাপ দেখে ভয়ে জড়োসড়ো বিশ্বনাথ। সহ অভিনেতা সোহম অবশ্য সেই সাপ হাতে ধরে ক্যামেরায় পোজ দিয়েছেন। কিন্তু দেবের সোশ্যাল মিডিয়া পেজে এসব ব্রাত্য। সেখানে মায়ের সঙ্গে আদুরে মুহূর্তের ঝলক শেয়ার করে ফের একবার সবার মন জয় করলেন সাংসদ অভিনেতা।

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...