Tuesday, March 17, 2026

চিনের বিরুদ্ধে ৫-১ গোলে হেরে গেল টিম ইন্ডিয়া

Date:

Share post:

চলতি এশিয়ান গেমসের প্রথম ম্যাচেই ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। এই ম্যাচ শুরুর আগে টিম ইন্ডিয়ার কোচ ইগর স্টিম্যাচ একেবারে পাত্তা দিতে চাননি। এমনকী, এই ম্যাচে ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রীকে বিশ্রাম দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু, সুনীলকে শেষপর্যন্ত মাঠে নামানো হয়েও চিনের প্রাচীর ভাঙতে পারেননি ভারতীয় ফুটবলাররা। শেষপর্যন্ত ৫-১ গোলে টিম ইন্ডিয়া হেরে যায়।

এই ম্যাচের শুরু থেকেই চিন একেবারে আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করে। ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি আসে। কর্নার কিক ক্লিয়ার করতে পারেননি ভারতীয় ফুটবলাররা। দুর্দান্ত একটা হেডে বল গিয়ে পড়ে গাও তিয়ানির কাছে। তিনি ৬ গজের দুরত্ব থেকে জোরাল একটি শট হাঁকিয়ে ভারতের জালে বলটা জড়িয়ে দেন। গুরমীতের অবশ্য খুব একটা কিছু করার ছিল না। ১-০ গোলে চিন এগিয়ে যায়। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি পেয়েছিল চিন। কিন্তু, অসাধারণ দক্ষতায় গুরমীত সেই শট আটকে দেন। এরপর অনেকেই ভেবেছিলেন যে ভারতীয় ফুটবল দল এই ম্য়াচে হয়ত কামব্যাক করতে পারবে। কামব্যাক করেওছিল ভারত। প্রথমার্ধের একেবারে শেষ বেলায় রাহুল কেপি ভারতের হয়ে সমতা ফেরান। একক প্রচেষ্টাতেই তিনি উপরের দিকে উঠে গিয়েছিলেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আর চিনের সামনে দাঁড়াতে পারেননি সুনীল ছেত্রীরা। ম্যাচের ৪৭ মিনিটে সমতা ফেরায় চিন। বাঁ দিকের টাচলাইন থেকে বক্সের মধ্যে দুর্দান্ত একটা ক্রস পেয়েছিলেন লিউ ইয়াং। বলটা এতটাই উপর দিয়ে আসে যে ভারতীয় ডিফেন্ডাররা বলের ছোঁয়া পায়নি। এরপর ম্যাচের ৫১ মিনিটে দাই উইজান চিনের স্কোরকার্ড ২-১ হয়ে যায়। বাঁ-দিক থেকে কোনাকুনি তিনি একটি নীচু শট মারেন। গুরমীত ডাইভ দিলেও শেষপর্যন্ত বলের নাগাল পাননি তিনি। আবারও লিড নেয় চিন। চিনের এই মিডফিল্ডার অনেকটা জায়গা পেয়ে গিয়েছিলেন। ভারতীয় ডিফেন্ডাররা অনেক আগেই তাঁকে আটকাতে পারতেন।

৭২ মিনিটে চিনের হয়ে গোল পার্থক্য বাড়ালেন টাও কিয়াংলং। ওয়াং হাইজিয়ানের একটা লম্বা শট নির্বিঘ্নেই গুরমীতের কাছে যাচ্ছিল। কিন্তু, আচমকাই মাঝপথে বাধ সাধেন টাও। এই গোলটা নিয়ে অফসাইডের দাবি তোলা হলেও, রেফারি সেকথায় কান দেননি। মাত্র ৩ মিনিটের মধ্যেই আসে চতুর্থ গোল। দ্বিতীয় গোলটি করে টাও। বক্সের বাইরে থেকে সন্দেশ ঝিংগানের থেকে বলটা কেড়ে নেন ফ্যাং হাও। এরপর তিনি টাচলাইন থেকে বলটা নিয়ে টাওয়ের দিকে বাড়ালেন। আর সেইসঙ্গে ৪-১ গোলের ব্যবধান হয়ে গেল চিনের। ৯০+১ মিনিটে শেষ গোলটি করেন চিন। হাও ফ্যাং চিনের হয়ে পঞ্চম গোলটা করেন।

 

 

 

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...