Wednesday, June 24, 2026

বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের  হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ হেরমোসোর

Date:

Share post:

স্প্যানিশ ফুটবল ফেডারেশনে নিজেদের দাবি অনুযায়ী পরিবর্তন না এলে জাতীয় দলের হয়ে আর খেলবেন না বলে এক সপ্তাহ আগে জানিয়ে দিয়েছিলেন মহিলা বিশ্বকাপ জেতা ৩৯ ফুটবলার। এর মধ্যেই নেশনস লিগের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেন নারী দলের নতুন কোচ মোনৎসে তোমে।এদের মধ্যে বিবৃতিতে সই করা বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের ১৫ জনকেও দলে ডেকেছেন স্পেনের মহিলা ফুটবল দলের নতুন কোচ। অবশ্য এই ১৫ জনের মধ্যে নেই হেনি হেরমোসো। গত ২০ অগাস্ট ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের বিশ্বকাপ জয়ের দিন পুরস্কার মঞ্চে তাঁর ঠোঁটে জোর করে চুমু দিয়েছিলেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস।এই অভিযোগ ওঠার পরেই বিতর্ক শুরু হয়।

সেই ঘটনার জেরেই স্পেনের মহিলা খেলোয়াড়েরা জাতীয় দল বয়কটের সিদ্ধান্ত নেন। তাঁদের দাবি ছিল, ফেডারেশনে আমূল পরিবর্তন আনতে হবে, কিন্তু সেটা হয়নি। ঘটনার জেরে ফিফা রুবিয়ালেসকে ফুটবল থেকে সাময়িক নিষিদ্ধ করে। পরে তিনি স্পেনের ফুটবল ফেডারেশনের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। এর মধ্যে আদালত রুবিয়ালেসকে নিজেকে ‘সংযত রাখা’র আদেশ দিয়েছেন। হেরমোসোর ২০০ মিটারের মধ্যে যেতে পারবেন না তিনি, এমন আদেশও দেওয়া হয়।

এদিকে হেরমোসোকে সুইডেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে নেশনস লিগের ম্যাচের দলে না রাখা নিয়ে কোচ মোনৎসে তোমে বলেছেন, ‘তাকে রক্ষা করতেই দলে রাখা হয়নি। এটাই তাকে রক্ষা করার সেরা উপায়।’ এই রক্ষা করার বিষয় নিয়ে অবশ্য এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলেছেন হেরমোসো।

স্পেনের তারকা মহিলা ফুটবলার লিখেছেন, ‘আমাকে কী থেকে রক্ষা করবে? কার থেকে রক্ষা করবে?’ এমন প্রশ্ন করার পাশাপাশি একটা অভিযোগও করেছেন ৩৩ বছর বয়সী ফুটবলার। তাঁর দাবি, ‘ফেডারেশন ভয় দেখাচ্ছে আর হুমকি দিচ্ছে।’ হেরমোসো টুইটারে লিখেছেন, ‘খেলোয়াড়েরা নিশ্চিত, এই যে আইনি ব্যবস্থা নেওয়া আর আর্থিক নিষেধাজ্ঞা দেওয়ার ভয় দেখানো এবং হুমকি দেওয়াটা বিভাজন তৈরি করার একটা কৌশল।’

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...