Friday, April 3, 2026

পুজোর আগেই সঠিক বোনাসের দাবি! উত্তরের একাধিক চা বলয়ে আন্দোলন তৃণমূলের  

Date:

Share post:

লাগাতার বৈঠক করেও লাভের লাভ কিছুই হয়নি। শ্রমিকদের দাবি অনুযায়ী ২০ শতাংশ বোনাস (Bonus) দিতে একেবারেই নারাজ বাগান মালিকরা। এবার চা শ্রমিকদের স্বার্থে উত্তরের চা বলয়ে আন্দোলনে নামল তৃণমূল চা শ্রমিক সংগঠন (TMC Tea Workers Association)। জানা গিয়েছে, চা বলয়ের শ্রমিকদের ২০ শতাংশ পুজো বোনাসের দাবিতে শুক্রবার সকাল থেকে কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই গেট মিটিংয়ে সামিল হয় তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন।

তবে বৃহস্পতিবার উত্তরের চা বলয়ের শ্রমিকদের পুজো বোনাস নিয়ে কলকাতায় একটি দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে মালিকপক্ষ জানায় শ্রমিকদের ৮.৫ শতাংশ বোনাস দেওয়া হবে, কিন্ত শ্রমিকদের দাবি পুজোর আগে ২০ শতাংশ বোনাস দেওয়া হোক তাদের। পাশাপাশি এদিন দীর্ঘ ৬ ঘণ্টা বৈঠক চললেও, কোনও সিদ্ধান্ত হয়নি। ফলে বৈঠক ভেস্তে যায়। আগামী ৫ ও ৬ অক্টোবর পুনরায় নিয়ে বৈঠক ডাকা হয়েছে। এদিকে ২০ শতাংশ বোনাসের দাবিতে অনড় তৃণমূল।

শুক্রবার সকালে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিটি বাগানে চলে গেট মিটিং। এদিন গেট মিটিংয়ে সামিল হয় শ্রমিকরা। শ্রমিক সংগঠনের স্পষ্ট বক্তব্য ২০ শতাংশ বোনাস তাদের দরকার। এদিন মালঙ্গী, ভার্ণাবাড়ি, কালচিনি, ডীমা, রায়মাটাং-সহ প্রায় প্রতিটি চা বাগানে গেট মিটিং আয়োজিত হয়।

 

 

 

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...