Friday, June 26, 2026

বাংলার বকেয়া আদায়ে দিল্লির কর্মসূচির আগে ভার্চুয়াল সমাবেশ অভিষেকের

Date:

Share post:

১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, অক্টোবরের শুরুতেই বাংলার মানুষের ন্যায্য বকেয়া পাওনা আদায়ে রাজধানী দিল্লির বুকে বড়সড় আন্দোলনে নামছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে দিল্লিতে ধর্ণা কর্মসূচি রয়েছে তৃণমূলের। ৩ অক্টোবরও কর্মসূচি পালন করবে ঘাসফুল শিবির। পয়লা অক্টোবর তৃণমূল নেতৃত্ব পৌঁছে যাবে দিল্লি।

দলের শীর্ষ নেতা থেকে শুরু করে মন্ত্রী, সাংসদ, বিধায়ক এমনকী, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সভাপতির এই কর্মসূচিতে যোগ দেবেন। সমগ্র কর্মসূচির নেতৃত্বে থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যোগ দেওয়ার কথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

তার আগে চলতি মাসেই এই কর্মসূচির নিয়ে বিস্তারিত জানাতে ভার্চুয়াল সমাবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্লকে ব্লকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে অভিষেকের বক্তব্য পৌঁছে দেওয়া হবে। সমস্ত জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে নিজেদের অফিস থেকে লাইভ টেলিকাস্ট করবেন। তারপর সাংবাদিক সম্মেলন করবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

তৃণমূল সূত্রে খবর, ২ তারিখ রাজঘাটে প্রথমে গান্ধীজিকে শ্রদ্ধা জানানো হবে। দুপুর ২ টো পর্যন্ত সেখানে প্রার্থনা চলবে। ৩টের পর জমায়েত ও প্রতিবাদ। ৩ তারিখ যন্তরমন্তরে ধরনা অবস্থান রয়েছে তৃণমূলের। সেখান থেকে পদযাত্রা করে কৃষিভবন যাবেন নেতারা। হাতে ৫০ লক্ষ বঞ্চিত মানুষের চিঠি নিয়ে এই কর্মসূচি। এই চিঠি কেন্দ্রের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধি দল। অনুমতি না পেলে কৃষিভবনের সামনে দাঁড়িয়েই প্রতিবাদ চলবে।

আরও পড়ুন:ডে.ঙ্গির প্রকোপ কমাতে কড়া পদক্ষেপ রাজ্যের! নবান্নে জোড়া বৈঠকে মুখ্যসচিব-স্বাস্থ্যসচিব

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...