Wednesday, June 24, 2026

কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথনের প্র.য়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথনের প্রয়াণে শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ১১টা বেজে ২০ মিনিট নাগাদ চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এমএস স্বামীনাথন।এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আমি দুঃখিত যে ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন আর নেই। তিনি ভারতের চাষাবাদ পদ্ধতিতে ব্যাপক প্রযুক্তিগত সংস্কারের সূচনা করেছিলেন এবং আমাদের খাদ্য-খাতকে স্বয়ংসম্পূর্ণ করে তোলেন। স্বামীনাথনের মতো মহান প্রতিভা আমাদের গর্বিত করে এবং তাঁর চলে যাওয়া আমাদের ম্লান করে দেয়। তার বন্ধু, পরিবারের সদস্যদেরে প্রতি সমবেদনা জানাই।”

কৃষি বিজ্ঞানী স্বামীনাথনের হাত ধরে দেশের কৃষিক্ষেত্রে বিপ্লব এসেছিল। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত কয়েক লক্ষ মানুষের জীবনযাপনে বদল আনার কারিগর ছিলেন কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন। ১৯২৫ সালের ৭ অগাস্ট তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায় জন্ম স্বামীনাথনের। বহুদিন ধরে কৃষি-গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মূলত মিশ্র চাষ, চাষে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, ফসলে শঙ্কর প্রজাতির ব্যবহার নিয়ে বিস্তৃত গবেষণা করেছেন স্বামিনাথন। ধানের নতুন কিছু প্রজাতি আবিষ্কারের জন্য বিশ্বে স্বীকৃত এম এস স্বামীনাথন। তাঁকেই ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়।

 

 

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...