Saturday, April 4, 2026

পুজোর আগে সাগরে ঘূর্ণাবর্ত! সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

টানা কয়েকদিনের বৃষ্টির পরই রাজ্যজুড়ে ফের বেড়েছে ভ্যাপসা গরম।অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ। ঘেমেনেয়ে একসার রাজ্যবাসী। তবে আজ, বৃহস্পতিবার স্বস্তির বৃষ্টি না হলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। স্বভাবতই পুজোর আগে আবারও জন্ম নেবে নিম্নচাপ। যার জেরে সপ্তাহান্তেই শুরু হতে পারে জোর বৃষ্টি।

আরও পড়ুনঃ ‘পথচলার’ পাশে মার্লিন আই অ্যাম কোলকাতা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। যা শনিবারই শক্তি বাড়িতে নিম্নচাপের রূপ নেবে। এর জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে । যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ পার্বত্য এলাকার পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় আজ আংশিক মেঘলা আকাশই থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০  ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের তুলনায় বেশি।এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।শুক্রবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...