Friday, April 3, 2026

পরিবেশ পরিচ্ছন্ন রাখার বার্তা দেবে লোকাল ট্রেন! ১ অক্টোবর বিশেষ আয়োজন রেলের

Date:

Share post:

পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমেই সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। এই ভাবনাকে মাথায় রেখে এবার ভারতীয় রেলের (Indian Railways)বিশেষ উদ্যোগ ‘ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস’ বার্তা। সাধারণ মানুষের কাছে এই কথা পৌঁছে দিতে এক বিশেষ ট্রেন যাত্রার আয়োজন করা হয়েছে পূর্ব রেলের (Eastern Railways) তরফে। যেখানে যাত্রীদেরও সাফাইয়ের কাজে আহ্বান জানানো হবে বলে খবর। অক্টোবরের পয়লা তারিখে মণীষীদের বাণী থেকে সমাজ সচেতনতার বার্তা সম্মিলিত একটি বিশেষ ট্রেন হাওড়া থেকে ব্যান্ডেল (Howrah to Bandel) পর্যন্ত যাবে। প্রতিটি স্টেশনে দাঁড়াবে। সর্বসাধারণের জন্য চলবে এই ট্রেন যেখানে ট্রেন এবং রেলওয়ে চত্বরের পাশাপাশি পরিবেশকেও পরিষ্কার রাখার কথা প্রচার করা হবে।

রেল সূত্রে খবর টাইম টেবিলের নির্ধারিত ট্রেন নয়, ‘বিশেষ’ এই ট্রেনে থাকবেন রেলের আধিকারিক এবং কর্মীরা। যাত্রীরাও অবশ‌্যই উঠতে পারবেন। ঝুড়ি, কোদাল, ঝাঁটা সবটাই ট্রেনের মধ্যে থাকবে। নিত্য যাত্রীরাও ওঠানামা করতে পারেন। হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার (Sanjiv Kumar) জানান, ওই দিন রেলের স্বচ্ছতা অভিযানে কিছুটা অভিনবত্ব আনা হয়েছে। সাধারণ মানুষ , রেল কর্মী ,উচ্চপদস্থ কর্তা সকলে মিলে সাফাই অভিযানে নামবেন। তবে শুধু একদিন নয় বাকি দিনগুলোতেও ওই ট্রেন চালানো হবে বলেই ভাবনা চিন্তা করা হয়েছে।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...