Monday, April 6, 2026

মাধ্যমিকে না থাকলেও উচ্চমাধ্যমিকে বৃত্তিমূলক বিষয় পড়তে পারবে পড়ুয়ারা!

Date:

Share post:

রাজ্য যে জাতীয় শিক্ষানীতি পুরোপুরি মানবে না, সে কথা আগেই ঘোষণা করা হয়েছে৷ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল বদল আনতে সম্প্রতি নিজস্ব শিক্ষানীতি নিয়ে এসেছে রাজ্য সরকার৷ রাজ্যের নতুন শিক্ষানীতি নিয়ে গেজেট বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে৷ যেখানে বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। রাজ্য শিক্ষানীতিতে জোর দেওয়া হয়েছে বৃত্তিমূলক শিক্ষার উপর। অন্ততপক্ষে ৫০ শতাংশ পড়ুয়া যেন একটি বৃত্তিমূলক বিষয় নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে উত্তীর্ণ হয়, তা সুনিশ্চিত করা শিক্ষানীতির মূল লক্ষ্যগুলির মধ্যে অন্যতম। সেই লক্ষ্য বাস্তবায়িত করতেই এবার পদক্ষেপ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

বুধবার এ প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করে সংসদের তরফে বলা হয়েছে, এবার থেকে একাদশ শ্রেণির পড়ুয়ারা যে কোনও একটি বৃত্তিমূলক বিষয় নিয়ে পড়াশোনা করতে  পারবে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে ওই পড়ুয়া যদি মাধ্যমিক স্তরে পড়াশোনা না করে, তাতেও অসুবিধা নেই৷ উচ্চমাধ্যমিক স্তরে বিষয়টি নির্বাচন করতে পারে। ২০২৩-২৫ শিক্ষাবর্ষ থেকে এই নয়া ব্যবস্থা চালু করা হবে বলেও জানিয়েছে সংসদ। বিজ্ঞপ্তি অনুযায়ী, উচ্চমাধ্যমিক স্তরে হেল্থ কেয়ার, অটোমোবাইল, সিকিউরিটি, ইলেকট্রনিক্স, টুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন-সহ মোট ১২টি বৃত্তিমূলক বিষয় রয়েছে। মাধ্যমিকে এই বিষয়গুলি না থাকলেও, এর মধ্যে যে কোনও একটিকে ঐচ্ছিক বিষয় হিসাবে বেছে নিতে পারবেন একাদশের ছাত্রছাত্রীরা।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “রাজ্য শিক্ষানীতিকে মান্যতা দিয়েই আমরা এই নিয়ম চালু করলাম। যদিও, সংসদ বহুদিন ধরেই বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে আসছে। এই বিষয়গুলি আগেও ছিল। তবে এবার থেকে মাধ্যমিকে না থাকলেও অপশনাল ইলেকটিভ হিসাবে যে কেউ তা নির্বাচন করতে পারবে।”

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...