Tuesday, March 17, 2026

নিয়োগ মামলায় বিচারপতি সিনহার স্থগিতাদেশকে চ্যা.লেঞ্জ করে ডিভিশন বেঞ্চে কুন্তল

Date:

Share post:

নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে দায়ের মামলায় সিবিআই আধিকারিকদের রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। এমনকী, নিম্ন আদালত ওই আবেদনের ভিত্তিতে যে তদন্ত কমিটি গঠন করেছিল তাও খারিজ করে দিয়েছেন বিচারপতি। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন নিয়োগ মামলায় গ্রেফতার বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ। তাঁর দাবি, তাঁর বক্তব্য না শুনেই রায় দিয়েছে আদালত।

জানা গিয়েছে, আগামী সপ্তাহে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ১৪ দিন পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন তিনি। তাঁর বক্তব্য না শুনেই কেন এই তদন্তে স্থগিতাদেশ দেওয়া হল, মামলায় সেই প্রশ্নই তুলেছেন কুন্তল। এখন ডিভিশন বেঞ্চের অনুমতি পেলে পুলিশ ও সিবিআই কুন্তলের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করতে পারবে।

প্রসঙ্গত,নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ গত মে মাসে নিম্ন আদালতে বিচারকের ঘরে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছিলেন। তাঁর দাবি ছিল, তাঁকে জেরা করার নামে কেন্দ্রীয় সংস্থা হেনস্থা করছে। কুন্তলের অভিযোগের ভিত্তিতে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিশেষ সিবিআই আদলতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ও সিবিআই-এর যুগ্ম অধিকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই মতো তদন্তও শুরু হয়। কিন্তু কয়েকদিনের মধ্যে হাইকোর্টে গিয়ে এই তদন্তের বিরোধিতা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।কিন্তু গত ১৪ সেপ্টেম্বর নিম্ন আদালতের ওই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্ট। ফলে আপাতত কলকাতা পুলিশ ওই মামলার তদন্তে অন্তর্ভুক্তি পাচ্ছে না।

 

 

 

 

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...